somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

কবিই শুধু নিজের জোরে মাতাল !

২৮ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি স্প্যানকড।

ডিসেম্বর আইতে কিছুদিন বাকি এর ভিতর এহনই ঠান্ডা জ্বর লেগে গেছে। গলা সামান্য ব্যাথা ! অফিস থেকে এসেই ফ্রেশ হয়ে গরম জল দিয়ে গার্গল করে নিয়েছি কিছুটা কাজ হইছে মানে ১০ ভাগ।

মা ডাকছে আয় খিদা লাগছে না? খেয়ে যা। আমি দেখি গরম খিচুড়ি আর গরুর মাংসের ঝাল ভুনা! সাথে লেবু, শসা, টমেটো, অলিভ অয়েল দিয়ে স্যালাদ! আমি বললাম, খেতে ইচ্ছে করছে না। ভালো লাগছেনা কিছু। শরীর গরম গলা ব্যাথা!

মা বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, বলিস কি? আচ্ছা, জলদি খেয়ে নে গরম গরম। আমি আদা -লেবু চা করে আনছি। ঘরে নাপা আছে খেয়ে নিবি।

আমি বললাম, মা শুধু শুধু চিন্তা করছ? সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ! মা মাথা নীচু করে জবাব দিল ভয় হয়রে খোকা! বড্ড ভয় হয়। তোর কিছু হলে আমি শেষ! উনি যে কান্না লুকিয়ে রান্না ঘরে গেলেন তা কিন্তু বেশ স্পষ্ট।

তবুও বলবে আরে! চোখে ধুলো গেছে! আসলে মায়েরা বুঝি এমনই ! তবে সব নারী মা নয় এইতো খবরে দেখি পরকীয়া তারপর নিজের সন্তান কে বিষ খাইয়ে মেরে ফেলছে! ছিঃ! কত জঘন্যতম কাজ! আবার সব পুরুষও বাবা তো দূরে থাক মানুষই হতে পারে না। উদাহরণ আছে মেলা। ছিঃ! কি একটা সমাজে বাস করছি। আসলে " ভালো জায়গাটা কোথায়? " কোন কবির লেখা ভুলে গেছি।

এসব ভাবতে ভাবতে প্লেটে অল্প খিচুড়ি নিয়ে নিলাম আর ভালো করে লেবু চিপে নিলাম। শশা, টমেটো নিলাম না। যেহেতু ঠান্ডা-জ্বর এর মুখ। মুখে দিয়ে টাসকি! আমার মা বেস্ট শেফ ইন দ্যা ওয়ার্ল্ড ! চোখ বন্ধ করে বলা যায়।

মা এর ভেতর কিচেন থেকে চলে আসছে। পাশে বসে বলল, এ কি নিলি? পুরা প্লেট খালি। দে দে আমার কাছে দে। আমি বললাম আজ থাক। তুমি খেয়েছো? মা বলল, না । আগে তুই শেষ কর। আমি বললাম, না, এক্ষুনি নিয়ে আসো বাসন। এক সাথে খাবো। মায়ের কথা পাত্তা না দিয়ে আমি কিচেন থেকে একটা বাসন এনে মায়ের সামনে দিলাম আর খিচুড়ি দিয়ে দিলাম বেশী করে। মা চ্যাঁচানো শুরু করে দিল। আরে! আর না। আমি অত খেতে পারি না। আমি বললাম আজ কোন কথা নাই চুপচাপ খাও ! মায়ের চোখ আবার ভিজে উঠছে দেখছি। আসলে আমি স্বর্গ চাই না। মা কে পেলেই হবে আখেরাতে। মা পাশে থাকলে হাবিয়ার আগুন এমনিতেই শীতল হয়ে যাবে ইন শা আল্লাহ।

আমি কয়েক নলা মুখে দিয়া মা কে বললাম, ইউ আর গ্রেট ! মা হেসে দিল। হাসলে উনাকে যা লাগে! তিনি বললেন, তোর নানু আরও ভালো রান্না করতো। আমি বললাম, হুম, খেয়েছি তবে দুজনের টেস্ট আলাদা !

দুজন খাচ্ছি। এমন সময় আমি ঝালের চোটে জল খাচ্ছি বারবার। মা বলতে শুরু করলো আরে! এত জল নিলে পেট ভরে যাবে। এই টুকরো টা নে। মজা পাবি। আমি বললাম, আচ্ছা, দাও তবে খিচুড়ি আর নেবো না। মা হাসছে। উফফ! কোন পেইন্টার থাকলে আঁকিয়ে রাখতাম।

" দ্যা ফেবুলাস সাপার ! " নামে।

সে যাই হোক খাওয়ার পর্ব শেষ হতেই মা একটা দুইটা টক মিষ্টি জলপাই এর আঁচার এনে দিলেন আর বললেন খা। জ্বর মুখে ভালো লাগবে।

ঘুমোতে যাওয়ার আগে এক গেলাস গরম দুধ আর নাপা নিয়ে নিবি। আমি কিচেন থেকে আসছি।

আমি, আচ্ছা বলে ড্র‍য়িং রুমে যেয়ে সোফায় গা এলিয়ে টিভি অন করলাম। দেখি এক চ্যানেলে টক শো চলছে যার বিষয়।

" খালেদার চিকিৎসা ও বিদেশ গমন ! " 

অবশ্য সব চ্যানেলে ইহা চলছে মানে ইহা খবর এর চেয়ে বিজনেস হয়ে গেছে।

বিএপি মানবতার কথা বলছে সাথে এও বলছে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে সরকার এর দায় নিবে।

আওয়ামী লীগ বলছে, সেই ৭৫ এর খুনিদের আশ্রয় প্রশ্রয় ২১ আগস্ট গ্রেনেড হামলা ইত্যাদি তখন কোথায় ছিল মানবতা!

মা এমন সময় চলে এলো এসেই টক শো দেখে বলল, অন্য চ্যানেল দে বাপ! বিরক্ত ধরে গেছে।

তবে আওয়ামীলীগ কিছুটা ভালো অন্তত দেশের চেহারা কিছু বদলে দিয়েছে। আমি বললাম হুম সত্য ! তবে এও কিন্তু সত্যি নতুন নতুন বর্গী বেড়েছে ।

তারপর মায়ের হাতে রিমোট তুলে দিয়ে বললাম দেখো ভালো কিছু হচ্ছে কি না। আমি আসছি বলে বারান্দায় দাঁড়ালাম।

বহুদিন হয়েছে রাতের আকাশ দেখিনা । আঁধার এরও একধরনের স্নিগ্ধতা আছে বা অন্য রুপ আছে। রাতের আকাশেরও অন্য কথা আছে। একটু পর মা এসে হাজির চেয়ারটা টেনে বসে পড়লো। আর জিজ্ঞেস করল শরীর ঠিক আছে এখন কেমন লাগছে? বললাম আগের চেয়ে ভালো। আমি এ বলে মোবাইল ঘাটছি।

ওদিকে টিভিতে সেই টক শো চলছে তর্ক চলছে এর শেষ কই আল্লাহই ভালো জানে।

আমি বললাম মা, একটা কবিতা শুনবে? মা বলল, একদম মনের কথা বললি আজকাল মন কারণ অকারণে বিষিয়ে থাকে। কবিতা একমাত্র আশ্রয় ! আমি হেসে দিলাম।

পড়তে শুরু করলাম আসলে আবৃত্তি করতে পারি না। কবি শঙ্খ ঘোষের কবিতা

" তোমার কোনো ধর্ম নেই, শুধু
শিকড় দিয়ে আঁকড়ে ধরা ছাড়া
তোমার কোনো ধর্ম নেই, শুধু
বুকে কুঠার সইতে পারা ছাড়া
পাতালমুখ হঠাত্ খুলে গেলে
দুধারে হাত ছড়িয়ে দেওয়া ছাড়া
তোমার কোনো ধর্ম নেই, এই
শূন্যতাকে ভরিয়ে দেওয়া ছাড়া।
শ্মশান থেকে শ্মশানে দেয় ছুঁড়ে
তোমারই ঐ টুকরো-করা-শরীর
দু:সময়ে তখন তুমি জানো
হলকা নয়, জীবন বোনে জরি।
তোমার কোনো ধর্ম নেই তখন
প্রহরজোড়া ত্রিতাল শুধু গাঁথা-
মদ খেয়ে তো মাতাল হত সবাই
কবিই শুধু নিজের জোরে মাতাল ! "

মা আর আমি একসাথে উচ্চারণ করলাম শেষের লাইন আরও দুই বার।

" কবিই শুধু নিজের জোরে মাতাল ! "
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×