somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

দাজ্জাল এসে গেছে !

১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

ছোট কালে যখন ভি সি আর এর যুগ মানে ফিতার ক্যাসেট চালু তখনকার ঘটনা বলছি। আমার এক পরিচিত মামা সৌদি থাকতো। তিনি দেশে আসার সময় অনেক হিন্দি মুভির ক্যাসেট নিয়ে আসে। তো আমি দুই চারটে মুভি তার কাছ থেকে নিয়ে দেখা শুরু করি।

ছবি দেখতে দেখতে একটা বিষয় লক্ষ্য করলাম যেসব জায়গায় নায়ক নায়িকা একটু ঘনিষ্ঠ হওয়ার সিন আছে সে জায়গায় এডিট করে ফুল পাখি লতাপাতার ছবি দেয়া আছে। পরে যখন মহল্লার ভিডিও ক্লাব থেকে একই মুভি দেখতেছিলাম তাহা আরও স্পষ্ট ধরা পড়লো।

এই ছিল সৌদিদের হিন্দি মুভি দেখার বিষয়। এতটা কড়াকড়ি ছিল। সিনেমা হল ছিল না। এখন ডিজিটাল যুগ। ফিতার ক্যাসেট আর খায় না পাবলিক ! এখন সৌদিতে সিনেমা হল আছে !

আমরা সব সময় একটা কাজ করি তা হলো যে,  ভাবি যেখানে মক্কা মদিনা আছে সেখানে কোন মানবাধিকার ক্ষুন্ন হয় না। আসলে তা নয়। সেখানকার ভেতরকার খবর বহু খারাপ। এই যে আমাদের দেশের মা, বোন গুলি সৌদি আরব যায় ফেরত এসে কি বলে? " সৌদির মানুষ বহুত খারাপ! " কেন খারাপ? তারা এসব মা, বোনদের জোর করে পতিতাবৃত্তির মতন পেশায় নিয়ে যেতে চায় বা পতিতা বানিয়ে ফেলে।

একেতো গরীব! এত টাকা খরচ করে সৌদি যায় আর বিনিময়ে ইজ্জত বিলিয়ে সেই টাকা উদ্ধার করতে হয়। অথচ সেখানে ইসলাম নাকি বিদ্যমান!

আমাদের সরকার এমন কি হুজুরগন এ ব্যাপারে তেমন কিছুই বলে না। কেন? গরীবের ইজ্জতের কি আর দাম আছে ?

সৌদিতে আরেকটা বিষয় আছে জানেন কি না? সেখানে কোন মেয়েকে বাসর রাতে সাদা চাঁদর বিছানো বিছানায় শুতে হবে যাতে করে সে যে কুমারী তার যে সতীত্ব বিয়ের আগে খোয়া যায়নি ইহা নিশ্চিত হওয়া যাবে। যে মেয়ের রক্তের দাগ পাওয়া যায়না তাকে বিয়ের পরদিন বাপের বাড়ি পাঠিয়ে দেয়া হয় এই বলে যে, " মেয়ে বিয়ের আগে সেক্স করেছে ! " আচ্ছা, এই সতীত্ব কিন্তু যেকোনো ভাবে ছিঁড়ে যেতে পারে। এদিক দিয়ে আমাদের দেশ বহু উদার। সৌদির মেয়েরা এই ভয়ে যাদের পয়সা পাতি আছে তারা যোনীর ভেতরে ভেড়ার লিভার সেট করে নেয় ভালো অভিজ্ঞ ডাক্তার দিয়ে। ভাবা যায় !

সৌদি এই যে ইয়েমেনে এত হামলা করছে ইহা কি বৈধ ? মোটেও না। এ সম্পর্কে দেখবেন আমাদের নায়েক, আজাহারি কেউ তেমন কথা বলেন না। বলে শুধু ইসরায়েল ফিলিস্তিন মেরে শেষ করে দিল। আজব ! এইতো সেদিন দেখলাম নায়েক সাহেব কে সৌদি নাগরিকত্ব দিলো। বাহ! খুব ভালো খবর অবশ্য আমার কাছে কোন খবর নয় ইহা।

আবার এদিকে এইতো ১০ তারিখে সালমান, শিল্পা শেঠিরা পুরা রিয়াদ কাঁপিয়ে আসলো। এতে করে কি বুঝা যাচ্ছে ?  বুঝা যাচ্ছে সৌদিতে ধর্মের যে সব কঠিন বিধিনিষেধ আছে তা তারা ভাংগতে চাচ্ছে। একদিকে নায়েক সাহেবরা আরেক দিকে বলিউডের প্রবেশ। সংস্কৃতি হারাতে বা ধর্মীয় ঐতিহ্য হয়তো ফিকে হয়ে আসবে খুব বেশী দিন লাগবে না মনে করছি। তারা ভারতের সাথে এখন জয়েন ভেঞ্চারে মুভি করার কথা ভাবছে।

এই যে ওপেন কনসার্ট হলো এতে যে মানুষ হয়েছে তাতে আমি বিস্মিত কারণ ইহা সৌদি!

আবার সেখানে " রেড সী মুভি ফেস্টিভ্যাল " হয়ে গেলো। আর এতে নায়িকাদের যে খোলামেলা পোষাক পরিহিত দেখা গেল তাতে স্পষ্ট সৌদি আরব আগের অবস্থানে নাই। তারা ধর্মীয় সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাইছে।

তাই হয়তো এমন হাদিস আছে

" দাজ্জাল মক্কা মদিনা বাদে সবখানে প্রবেশ করবে ! "

তাই হচ্ছে এবং যত দ্রুত ইহা ঘটবে বুঝতে হবে দুনিয়া ধ্বংসের তত কাছে চলে আসছে। সৌদি বদলে যাচ্ছে উদার হচ্ছে কিন্তু কতদূর উদার তারা হবে কোন আইডিয়া আছে কারো ?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×