somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহরতলীর মুখ ! পর্ব ৩

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

মিরপুর শ্যাওড়াপাড়ার ৮৬/ ১ ক এই বাড়ির বর্তমান মালিক শাহেদ৷ বয়স চল্লিশের ঘরে। বিয়ে-শাদি করে নাই। শাহেদের দাদা কুমিল্লা থেকে ঢাকায় আসে ব্যবসার খাতিরে তারপর এখানেই থেকে যায়।

মুক্তিযুদ্ধের সময় এক হিন্দু পরিবার একেবারে দেশ ছেড়ে কলকাতায় চলে যায়। যাদের ছিল মুদি দোকান আর চাউলের আড়ত। তার সাথেই শাহেদের দাদার ছিল কাপড় এর দোকান। অন্য ধর্মের হলেও এদের ভেতর দ্বন্ধ ছিল না। সৎভাব ছিল। দীর্ঘদিনের ছিল বন্ধুত্ব। যুদ্ধ চলাকালীন সময়ে শাহেদের দাদা এদের আগলে রাখার যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু তবুও শেষ রক্ষা করতে পারেন নি। রাজাকাররা এদের বাড়িতে হানা দেয়। সদ্য বিবাহিত হরিদর এর ছেলের যুবতী বউকে তুলে নিয়ে যায়। ছেলে দিবাকর কে উঠোনে জবাই করে উল্লাস করেছিল রাজাকার ইনায়েত মুন্সি। নামে মুন্সি থাকলে কি হবে ছিল পুরা জল্লাদ ! মুন্সি হাসতে হাসতে মানুষ জবাই করতো আর বলতো, " মালাউন মারলে আল্লাহ এবং রাসুল খুশী। এরা ইসলামের দুশমন ! "

হরিদর তখন উপায় অন্তর না পেয়ে দোতলা বাড়িটা জলের দামে শাহেদের দাদার কাছে বিক্রি করে যায়। শাহদের দাদা অবশ্য বলেছিলেন " হরিদর এ বাড়ি তোমার। যখন খুশী আসবে থাকবে আমার কোন আপত্তি নেই। চাইলে তুমি নিয়ে নিতে পারবে "।

হরিদর কাঁদতে কাঁদতে বলেছিল, যে দেশে জীবন এর এত সময় ব্যয় করলাম, যার আলো বাতাসে এত বড় হইলাম। সে দেশটা কি হইয়া গেল। ধর্ম ধর্ম কইরা মানুষ জানোয়ার হইয়া গেল। আচ্ছা, লতিফ ভাই ( শাহেদের দাদার নাম )  ধর্ম তো এসেছে মানুষ কে অমানুষ থেকে মানুষ বানাতে কিন্তু মানুষ তো ধর্ম করতে করতে অমানুষ হচ্ছে ! "

হরিদর প্রচন্ড ঘৃণা আর ক্ষোভ থেকে কথা গুলি বলেছিল। ওর সারা শরীরে তা প্রকাশ পেয়েছিল। শাহেদের দাদা শুধু বলেছিল,  হায়েনার কোন ধর্ম নাই। ও শুধু জানে ছিনিয়ে নিতে, ও শুধু রক্ত ভালোবাসে । " হরিদর কে গলায় জড়িয়ে শাহদের দাদা আরও বলেছিল,  সময় আসছে হরিদর প্রতিটা খুন, ধর্ষণ আর অত্যাচার এর বিচার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। "

হরিদর চোখ মুছতে মুছতে সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল আর একবারও ফিরে তাকায়নি। শাহেদের দাদা পিছন থেকে বলেছিল, " সাবধানে যেও হরিদর! আল্লাহ তোমার সহায় হোন । "  হরিদর চোখ মুছে আর একাত্তরের রক্তাক্ত বাংলার জমিন, আসমান দেখে। খোদারে এত খুঁজে তাঁর দেখা মিলে না !
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×