
দেশ এগিয়ে যাচ্ছে আহ! দেখতে শুনতে কি যে ভালো লাগে!এর মধ্যে যদি কোন মন্ত্রী মহাশয় বলেন," আমরা নিজের অজান্তে বড় লোক হয়ে যাচ্ছি ! " তাইলে তো কথাই নাই! এই শীতের রাইতে যত শীত পড়ুক না কেন মন্ত্রী মহাশয়ের কথায় কিন্তু গরম লাগে!আপনার লাগে? না লাগার কথা কারণ উনি যে বড়লোক হওয়ার কথা বললেন সেটা কি আমি বুঝলাম না।
ভাবছিলাম মন্ত্রী মহাশয় যখন বলেছেন সত্যিই বলেছেন উনারা কখনো মিথ্যে বলেন না।মিথ্যে কি জিনিস?খায়? না,মাথায় দেয়? তা কিন্তু উনারা জানে না।উনারা সদা সত্যের পথে আছে একদম সিরাতুল মুস্তাকিম যাকে বলে !
যাক সে সব প্যাঁচাল। আজকে নেটে খবর দেখছিলাম। কিছু খবর পুরা হতাশ করছে কিছু আবার ভাবিয়েছে কিছু আবার মেজাজ গরম করে দিছে। তেমনি কিছু খবর এর অংশ নিয়ে হালকার উপর ঝাপসা আলোকপাত করছি । দেখুন, ভাবুন ইচ্ছে আপনার।
১) ভারতের চিত্রনায়িকা আলিয়া ভাট কোন এক টিভি অনুষ্ঠানে তার প্রিয় যৌন আসন কি তা অকপটে বলেছেন।
.
২) আয়া কর্তৃক বাচ্চা প্রসব করতে যেয়ে বাচ্চার কপাল কেটে ফেলা হয়েছে। ভাবা যায় যদি আরও মারাত্মক কিছু হতো?
এইতো কয়দিন আগে এক ডাক্তার তোহা নামক এক ১৭ বছর যুবকের খাদ্যনালী কেটে দেয়াতে সে আল্লাহর কাছে খুব জলদি চলে গেলো।কি জালিম ডাক্তার!
৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা তাঁর নিজ বাড়িতে কাজ করা নির্মানাধীন এক শ্রমিকের হাতে নির্মমভাবে খুন হয়েছেন মাত্র দশ হাজার টাকার জন্য। ছিঃ! মানুষ এমন কেন? মানবিকতা তুমি কোন মাছের পেটে,নিশ্চিত রাঘব বোয়ালের পেটে!
৪) টেনিস তারকা ডিচকভিককে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন অফিসার ডিপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছেন যদিও তাঁর উকিল লড়াই করছে বলছে যা অবৈধ এবং যুক্তিহীন!অতিরিক্ত বাড়াবাড়ি বুঝি ইহাকে বলে।
৫) চিত্র নায়ক ফারুক মাউন্ট এলিজাবেথ হসপিটালে এখন সুস্থ আছেন তবে তাঁর চিকিৎসার খরচ যোগাতে তাঁর নিজের ১৫ কোটি টাকার দুটি ফ্লাট বিক্রি করতে হয়েছে।
অবশ্য তিনি সংসদ সদস্য।তাঁর ব্যাপারে নিশ্চিত প্রধানমন্ত্রী দেখবেন। মরহুম আমজাদ হোসেনকেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সাহায্য করেছিলেন।যিনি কিনা ছিলেন রাইফেল জিয়ার সৈনিক ! সেক্ষেত্রে ফারুক সাহেব এর আশা আছে।দোয়া করি জলদি সুস্থ হয়ে দেশে ফিরে আসুক।
এখন আমরা নিজ খরচায় পদ্মা সেতু করতে পারি।মেট্রোরেলে চড়ার স্বপ্ন দেখছি। আরও অনেক নতুন নতুন স্বপন বুনছি কিন্তু ৫০ বছর গত হচ্ছে স্বাধীনতার,একটা মাউন্ট এলিজাবেথ হসপিটাল কেন করতে পারছি না?
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


