somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই ছেলেটি সেই মেয়েটি... !

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

ঝুল বারান্দায় দাঁড়িয়ে বিড়ি ফুঁকছে যে
না,
তিনি কোন বিখ্যাত মুভির নয় নায়ক
কিংবা টাইটানিকের নাবিক
তিনি হচ্ছেন সদ্য প্রেমিক !

সে বাতাসে ধোঁয়া উড়িয়ে
ভেতরে নিকোটিন জমা করছে
রোজ এই সময়টায় আসে বারান্দায়
এরপর ঠোঁটে জনপ্রিয় কোন হিন্দি গান
জানে না সে
প্রেমের কত গান আছে বাংলায় !

ছেলেটি মাঝারি গোছের
গোল গলার টি শার্ট, জিন্স
মাঝেমধ্যে ট্রাউজার
লুংগী পড়ে কাপড় বদলায় দুই তিনবার
প্রেম তার একতরফা
ধীরে ধীরে ঢেউ ভেংগে
একলাই করছে কারবার । 

ছেলেটি ভাবে কখনো মেয়েটি
আরও কাছে আসতো যদি
রাখতো হাত কাঁদে
আর
ঠোঁট ঠোঁটের ভেতর রয়ে যেতো যদি
ইশ !
তবে এ অট্রালিকার শহরে বসন্ত ফুল ফুটে যেতো
কবিতার পাহাড়ে চাপা পড়ে যেতো দ্রব্যমূল্যের উর্ধগতি
মাথায় থাকতো না কে চালাচ্ছে দেশ
কে আঁকড়ে আছেন গদি !

ছেলেটির অবস্থা বড্ড খারাপ
জানে না জুয়ারি মেয়ের বাপ
মধ্যরাতে ফিরে ঘরে
নেয়না খবর বাকীরা কি করে ?
মা আছে ছয় মাস বেডে
রোজ খুক খুক কাশে
গোটা সংসার, পাঁচখানা পেট
দাওয়াই ডাক্তার খরচ
সব মেয়েটার কাঁদে।

অন্যের জামা সেলাই
রোজ টিউশনি
চোখ রাখে দৈনিকে চাকরির খবরে
রোদে খুব পোড়ে
যার স্পষ্ট ফর্সা দাগ
ব্রার স্ট্রাপ সরে গেলে নজরে পড়ে।

কোন এক বর্ষার সকালে
ছেলেটি পথ রোধ করে
হাতে লাল গোলাপ
প্রেম নিবেদন করে।

মেয়েটি হাসে
টোল পড়া গাল রক্ত লাল
মহল্লার জোয়ান পোলারা গোপনে ডাকে
এ বাজারের ভার্জিন খাসা মাল !

মেয়েটি উল্টো প্রশ্ন ছুঁড়ে
হাঁট বাজারে কতক্ষণ ধরে ?
জিনিস পত্রের দামটাম আছে বেড়ে
ছেলেটি মাথা চুলকায়
ভীষণ ভড়কে যায় ! 

ছেলেটি মন ভোলানো করে কথা
আপনার চোখ ভীষণ সুন্দর এবং কালো
মেয়েটির সোজা উত্তর
আমার নেই হাত
নেই মাথা ব্যথা
স্রষ্টা দিয়েছেন কি আর করি বলো !

মেয়েটি কাছে এসে বলে,
দিওনা রুপে ডুব
ও ক্ষনস্থায়ী টিকেনা বেশীদিন
ছেলেটি নিরুপায় একদম চুপ।

ছেলেটি যেই করবে বাত
অমনি দুষ্ট মেঘ দিল ঝাঁপ
ছেলেটি মেলে ধরে ছাতা
মেয়েটি খোলা চুলে নাড়ায় মাথা
ছেলেটি রাখতে চায় চোখে চোখ
মেয়েটির শ্বাস বাড়ে বুক ধুকপুক।

ছেলেটি বলে,
তুমি চাইলে ধরব বাজি
জীবন দিতে খাড়া রাজি
বিশ্বাস করেই দেখো। 

মেয়েটির গর্দান নোয়ানো হাসি
ছোট করে কাশি
ঘুরে দাঁড়ায়
যেতে যেতে বলে,
আগে তো মিয়া সাহেব !
বর্ষায় ভিজতে শেখো ।

২৪ ফেব্রুয়ারী ২২।












সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×