somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বি - টু স্পিরিট !

০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট৷।

আমি যে কবিতাখানি লিখেছি তা স্রেফ একটা প্রেমের কবিতা। নর নারীর একান্তে মিলিত হবার কবিতা। তাদের ভেতরে যে গোপন বাসনা কামনা থাকে তা খোলাখুলি করে বলা এই যা।

আসলে ভাবলাম একটা ভুমিকা দিয়ে শুরু করা ভালো নইলে আজকাল যা চলছে বা যে দিনকাল চলছে লিখবেন এক ম্যাংগো  পাবলিক বুঝবে আরেক মানে কি আর কমু !

এইতো কথা সাহিত্যিক আনিসুল হক সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন এমন

" তোমার কাছে এ বর মাগি
মরণ হতে যেন জাগি ! "  ( গানের সুরে ) ।

এখন তথাকথিত কিছু ম্যাংগো পাবলিক ঐ প্রথম লাইনের " মাগি  " শব্দটা পড়ে কমেন্টস করা শুরু করছে। ব্যাটার বুইড়া বয়সে ভীমরতিতে ধরছে ! অসভ্য ! মেয়েকে বুঝি এসব গান শোনান ইত্যাদি হাবিজাবি কত কি ! অথচ নিরীহ বেচারা আনিসুল হক কিন্তু রবিন্দ্রনাথের গানের কলি দুটি লিখেছেন। তাও আবার বলেছেন, গানের সুরে। রবিন্দ্রনাথ লিখে পায় নোবেল ! আর বেচারা আনিসুল হক লিখে খায় গালি। হায় খোদা ! এ কেমন বিচার ?

আমিও জানি আমার আজকের কবিতা খানি পড়ে হয়তো তথাকথিত কিছু ম্যাংগো ব্লগার বা জনৈক কেউ বলবেন  " পর্ণ  " এরোটেক কবিতা  " ইত্যাদি মন্তব্য করবেন। আবার কেউ কোন মন্তব্য না ও করতে পারেন।

তা বলছি সাধু !  আপনি কি মা বাবার ঘরে ফুলে ফুলে বাড়ি খাইলে যেমনে মুভিতে বাচ্চা হয় দেখায় ঐ পদ্ধতিতে জন্মেছেন ?
যাক সেসব চলেন, কবিতায় মনোনিবেশ করা যাক।



দস্যি মেয়ে !
পড়ন্ত বিকেল
গরমে তেতে পুড়ে আছে
তোমার হ্যান্ডলুম ব্লাউজ
চুলে গায়ে লেগে আছে শহুরে ধুলো কণা
মুখে জমা বিন্দু বিন্দু ঘাম
যা তুমি শাড়ির আঁচলে মুছে চলেছ অবিরত
দরজায় ঝুলে থাকা দীর্ঘদিনের তালা ব্যবহৃত
শ্যামল বর্নের তোমার নিখুঁত হাত 
নাই যাতে কোন ক্ষত ।

চাবি ঘুরিয়ে বন্ধ দরজা ঠেলে
যেই দেখবে
ভেতর ঘরে আমি শুয়ে
জানি তুমি,
চমকে যাবে
ভরকে যাবে
এ মা ! সেকি !
দ্রুত ভয় দূর করার বাঙালি মন্ত্র
বুকে পড়বে বেশ কিছু থুথু
জানো,
দৃশ্য টা আমি প্রতিক্ষণ মগজে আঁকি
সুই সুতো দিয়ে শক্ত করে বাঁধিয়ে রাখি। 

তোমার বিস্ময়কর সেই চাহনি
দরজা তো ছিল বন্ধ !
ভেতরে কি করে এলে?
আমার পুরনো উত্তর প্রেম থাকলে মনে
সব তালাই চাবি ছাড়া খোলে !

অতঃপর
অতঃপর
তোমার শরীর ঘেঁষে
একদম মাতালের মতন
প্রেমের পংক্তি গুলি আউরে যাব
বিশ্বাস করো
বিশ্বাস করো
এই যে গা ছমছম অস্থিরতা ঘিরে রেখেছে
খুব গিলে খাচ্ছে পা থেকে মাথা মগজ
বেমালুম ভুলে যাবে ওসব
কথা দিচ্ছি
পাক্কা গ্যারান্টি !

দস্যি মেয়ে !
মন দিয়ে শোন
শুধু ঠোঁট দুটি
বি - টু স্পিরিট বোমারু বিমান বানিয়ে
না হয় উনা পেটেই
নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে
বেপরোয়া হামলা করো !

২ মার্চ ২২। বুধবার ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×