কোন এক রোমানাকে বলছি....
২৫ শে জুলাই, ২০২২ ভোর ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
রোমানা,
বাইরে জট চুলা পাগলের মতন নাচছে
আষাঢ় এর জলধারা
কাছে এসো
ভিজবো
নিজেকে আটকাইও না।
রোমানা,
সব খোল
দুয়ার থেকে জানালা
ভিজে যাক
আলমারিতে নেপ থলিনের গন্ধে
তাজা হওয়া বৈশাখী শাড়ী ।
রোমানা,
খুব ভিজে চলছে
জোড়া কদম
শহুরে ধুলোতে রং বদলে যাওয়া পাতা
উত্তর বংগের কালুর
ফুলে উঠা পেশী
কোঁকড়াচুল, রিক্সার প্যাডেল, ঘন্টা
এমন কি জাম কালো ওর সিনা
আর
কোমরে যতনে রাখা
সস্তা তামাক বিড়ি।
রোমানা,
জানি ভেতরে তোমার
এরচেয়ে বেশী বর্ষণ
কিন্তু এ যে ভীষণ সত্যি !
ওরা স্রোতে ভাসতে অভ্যস্ত
এ শহর ওসব দেখতে
এমন কি শুনতে ও চায় না।
রোমানা,
জলদি এসো
ভিজবো দুজন
ঠোঁটে ঠোঁটে হোক
পিরিতের রহস্য উন্মোচন
নগদ পাবার আশায় আছি
বাকি ফাকিতে বিশ্বাস রাখি না।
রোমানা,
জলদি এসো
শুকনা মরতে একদম
একদমই রাজি না ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২২ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের...
...বাকিটুকু পড়ুন
আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন