প্রেম বলতে শুধু তুমি !
৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
খুব বেশী কিছু কখনো চাইনি
তোমার আংগুলে আংগুল
শীতের সকাল
রোদ পোহানোর কিছুক্ষণ
মাঝেসাঝে আধুনিক ব্যান্ড
রবীন্দ্র , নজরুল
গরম চায়ে ফু।
খুব বেশী কিছু কখনো পাইনি
তাই শেষবেলায়
অত চেয়ে স্রষ্টাকে বিরক্ত করতে নারাজ
এমনিতেই তাঁর কোন কাজেই আসিনি
তবুও তিনি বড্ড দরাজ
করছি দোয়া
মিলে যাক
তোমার পাশে বসে
কিছু অলস দুপুর
কয়েক লোকমা লংকা-মুড়ি আর চানাচুর।
তোমার সাথে যদি কখনো হয় কথা
চোখের জল মুছতে
লুকাতে ব্যাথা
যদি ছুঁয়ে যায় তোমার হাত
চিবুক, গাল
ওতেই তো পাগল আমি
স্বর্গ নাগাল।
খুব কাউকে চাইনি তেমন
এক তোমাকে ছাড়া
যেদিন তোমার দেখা পেলুম
সেদিন থেকে আমি তোমার
নিজেকে ভুলে গেছি বেমালুম।
ইদানীং ভীষণ দুষ্ট হয়েছে মন
ইচ্ছে করে তোমায়
জাপটে করি আদর
হিরোদের মতন
চিমটি কাটি
যা সেক্সি তোমার কোমড় !
হায় ! মরি
মরি
খুব ইচ্ছে
আলগা হোক ব্লাউজ, শাড়ি ।
প্রেম মানে আগুন
প্রেম মানে ছাই কয়লা ধোঁয়া
বসন্ত ফাগুন
বড্ড কাছে দরিয়া
তবুও সাত জনমের তেষ্টা !
দ্রুত বদলে যাচ্ছে মেঘের রং
ফুঁসছে আসমান
তোমাকে চাই
তোমাকে চাই
গায়েব হোক
দীর্ঘদিনের জমা ঘুম
নাচুক মুর্দা দিল ও।
সময় এসেছে
তৈরী তো
চাবুক তুমি
চাবুক তুমি
থুতনিটা চেপে ধরে
হোক
দুই চার রাক্ষুসি চুমু !
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।
এরা নিজেরাই...
...বাকিটুকু পড়ুননেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন