পাগলী ; জানিছ তো ঠিক !
০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
পাগলী,
জানিছ তো ঠিক
তুই ছাড়া জগত সংসার বেঠিক।
পাগলী,
যাপিত জীবন যেন
পেরেক মারা মৃত যীশু
শ্বাস পড়ছে
নাই তবু কিছু।
পাগলী,
আসিছ একবার
ভালোবেসে করিছ ছারখার
বেড়ে যাক
বাঁচবার হাহাকার।
পাগলী,
আমার ঘুম কাড়ে
তোর ঘাম গন্ধ
তোর ভালো - মন্দ।
যেভাবে রাখিছ তুই
হোক সে আদর, চুমু,
কিংবা ব্যাথা
তাই সই
তাই সই।
পাগলী,
বুঝলি না,
জানলি না
প্রেম পাইলে তোর
কাঁটা বিছানো পথ
ফুলের কইরা থুই।
অত ভাবায় না
জন্ম কিংবা মৃত্যু !
আজকাল রঙ বদলাই
ট্রাফিক লাইট যেন
আসেনি কেউ যদিও
থামিছনি তুইও
চাঁদ জোছনা রাতে
ছ্যাঁকা দেয় ঠোঁটে
বিড়ি, দেশলাই ।
পাগলী,
তোর আশায় ভেতর করে
সারাদিন কুঁই কুঁই
বিছানায় এখনো একলা শুই।
পাগলী,
সদা রাখিছ টান
দিছ না কখনো ঢিল
নিশি দিন একই গান
জ্বালায় মোরে
তোর ফর্সা বুকের লালচে তিল !
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন