কেউ শোনে না সে শব্দ !
০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
ভেতরটা খুঁড়ে খুঁড়ে তোমাকেই পেয়েছি
সেখানে ঝর্ণা হয়ে আছো
খুব ধীরেলয়ে চুপচাপ বয়ে চলেছ
টের পাইনি কোনদিন
একটু
একটু ভিজবো বলে
আমি এগুতে লাগলাম পাগল বেশে
এতো তৃষ্ণা কোথায় ছিল এতোদিন ?
প্রশ্নটা বোকার মতন
যদিও করে ফেলা
আসলে তুমি তো আছো
সেই সৃষ্টির শুরু থেকে
বেমালুম ভুলেছিলাম অকাজে।
যেই মিলিত হলাম তোমার সনে
অমনি তুমি বদলে গেলে
অমনি তুমি আকাশ হলে
অমনি তুমি
জোছনা
আমার শুকতারা
জোনাক
আদর চুমু সোহাগ
দুঃখ বিরহ
রাগ অনুরাগ
বেঁচে থাকবার হাতের পাঁচ ।
জানো,
আমি স্থির হতে চেয়েও
বারবার হয়েছি ব্যার্থ
তোমার সনে মিশে মিশে
শব্দ, কবিতা হলো
দুজন
ছুঁটে চলছি হুইশেল বাজিয়ে রেলের মতো
কেউ শোনে না সে শব্দ
আমি শুনি
তুমি শোন
মগজ থেকে নখ অব্দি
সে কি তীব্র ঝাঁকুনি !
তোমার প্রেমে
আজও আমি চিরতরে অন্ধ ।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২২ ভোর ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন