জ্বর !
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
অবশেষে খুললে দ্বার
বাহিরে তখন একলাই দাপিয়ে বেড়াচ্ছে বৃষ্টি
আমি ভিজে এক শেষ
বললে,
একি!
তুমি?
প্রশ্ন ; না ; বিস্ময়!
এদিকে আমার হচ্ছে ক্ষয়।
সেদিন তুমি পড়েছিলে শাড়ী
সাথে লাল কাঁচের চুড়ি
বললে,
আরে! ভিতরে এসো
দাঁড়িয়ে কি দেখছ?
আমি শুধু তোমাকে নিয়ে ব্যস্ত
কতটা ভিতরে?
জানতে চাইনি
পারিনি আজ অব্দি বলতে।
কথার ফাঁকে
ধরলে গান
আমি শুধু বোকা বোকা হাসি দিয়ে ক্ষান্ত।
একবার জন্মেছিল ইচ্ছে
জড়িয়ে ধরি
এক সাথে এক ছাদে ভিজে ভিজে
আগামীর সন্ধ্যা তারা খুঁজি।
আমি উঠলাম,
তাকালে তুমি
বললে,
আরে! উঠছ যে
বাহিরে আসমানে মেঘ জমছে
ফের ভিজবে?
জবাব দিতে গিয়ে থতমত
পায়ের তলার মাটি নড়বড়
সমস্ত দাওয়াই কমজোরি।
তুমি নামের ভাইরাসে
গায়ে সে কি জ্বর !
কাঁপছি থরথর
রাত দুপুরে দরদর ঘামি।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন