somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

আইরিন এবং দেশ দুইটার সুস্থতা কামনা করছি ।

০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি নেট ।

কনা ভাবীর ছেলে হাতে পায়ে বড় হয়ে গেছে। এইতো বছর কয়েক আগে আমার কোলে পেচ্ছাব করেছে । এখন নাকি সাত ক্লাসের ছাত্র। ঠোঁটের উপরে পশমের রেখা স্পষ্ট। আমি সুরুজ ডোবা দেখছি। ইদানীং বিকেলে ছাদে পায়চারি আর চোখ বন্ধ করে গলির রিক্সার টুংটাং ইদ্রিস মিয়ার চায়ের দোকানের কাপ চামচের শব্দ মগজে ধারণা করি। ওর নাম সুমন । সেদিন আমাকে দেখে বলল, আরে চাচু তুমি ছাদে যে। আমি কইলাম ক্যান এহানে আসা কি নিষেধ ? ও থতমত খেয়ে কইল,  না। আসলে তোমারে কয়দিন ধরে খুঁজছিলাম কিছু প্রশ্ন জমা হইছে মনে মনে। আমি হাসি দিয়া কইলাম, কি প্রেম-ট্রেম? ও লজ্জা পেয়ে গেল আর মাথা নাড়িয়ে না সূচক শব্দ করল।

বলতে লাগল, আচ্ছা চাচু , এই যে আমাদের দেশের রাজনীতি করা দল গুলি সবাই দেশের উন্নয়ন করতে চায় তবে এ ওকে কেন মারে? মিলেমিশে উন্নয়ন করলেই তো দেশ আরও সুন্দর হয় তাই নয় কি ? আমি কইলাম কিরে এতো গভীর প্রশ্ন মাথায় কেমনে ঢুকালি ? পরে কইলাম সব হইল ধান্ধাবাজ ! উন্নয়ন দেখায় উপর দিয়া ভিতর দিয়া দেশের কিছু রাখে নাই। টাকা পয়সা কত যে কার পকেটে ঢুকেছে উহা আল্লাহ মাবুদ জানে। আমরা ও কম বেশী জানি কিন্তু কমু কারে গর্দান যে চলে যাবে। আসলে রাজনীতির নামে ডাকাত বেড়েছে স্বাধীনতার নামে আমাদের খাঁচায় ভরেছে বুঝলি। কোন দলই ভালো না সব গুলা বদ ! সুমন হাসি দিয়া কইল, হ একদম ঠিক বলেছ । এইতো দুই দিন আগে আববু আম্মু কি ঝগড়া ! এ বল সে চোর সে বলে এ চোর। এদের কারণে আমাদের পারিবারিক অশান্তি ! ফালতু ! আমি এদের দুই চোখে দেখতে পারি না।

আমি কইলাম, সাবাস ! এইবার নিজের দিকে মন দে। পড়াশোনা কর। এগুলির আগেও থাকবি না পিছেও না। এগুলা দুই মুখো সাপ ! কামড়াবে শুধু। আচ্ছা, এসব ভারী প্যাঁচাল বাদ দে কয়দিন ধরে তোর আইরিন আপুকে দেখছি না যে? ফেসবুক, ইন্সটা এমনকি টিকটক কোনটায় নাই। ছ্যাকাফ্যাকা খাইল নাকি ? সুমন হাসি দিয়া কইল, উনার শরীর খারাপ। তাই আসছে না আমাকে পড়াতে। আমি কইলাম, হুম,  বুঝছি সিজন চেঞ্জ গরম সর্দি লেগে গেছে হয়তো।

সুমন কইল, ইদানীং তুমি কবিতা লিখ না যে, আইরিন আপু ফোন করে আমারে জিগাইতে কইছিল। আমি কইলাম, তোর আইরিন আপুরে বলবি, ফোন দিতে উত্তর পেয়ে যাবে। যা সন্ধ্যা হইছে পড়তে যা।তিন সন্ধ্যাবেলা এহানে থাকিছ না ভুতে ধরবে। ও কইল তুমি যাইবা না? আমি কইলাম,আমার ভুতের লগে কথা আছে। হা হা হা.... 

সুমনের প্রস্থান হতেই মনের ভেতর মেঘনা নদীর পাড় ভাংগা ছলাৎ ছলাৎ ঢেউ। কেউ জানে না।জানি তো আমি। এমনকি আইরিন ও জানে না।জানে আমার কাগজ কলম শব্দ গুলি।

মেয়ে !
শিউলি ফোঁটা ভোর তোর
আমার তো কাটছে না ঘোর।

চোখ কেড়েছে চোখ
ভালোবাসি বলে দেখ,
লাইনে খাড়া
আমিও তাগড়া যুবক !

হা হা হা.....
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×