প্রেম মানে পোষ না মানা ব্যাথা !
২৯ শে মে, ২০২৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
দিয়াশলাই এর কাঠি যেমন আগুন ধরে রাখতে পারে না
তুমি ঠিক তেমনটি কর
কাঠির মতো আমি পুড়ি
আমার একটুও কষ্ট হয় না।
আসলে,
খুব বেশী কিছু দাবি করছে না হৃদয়
শুধুই প্রেম
বারে বারে নিজেকে খুঁড়ে খুঁড়ে
এই পেয়েছি উত্তর
প্রেম চাই
বেশী কিছু তো নয়।
শরাব সাকি জুটেনি তেমন
একলাই কেটে যাচ্ছে জীবন
হয়তো এটাই আমার জন্য বরাদ্দ করা নিয়ম।
এ শতকে কিছুই যে নেই আগের মতন
বদলে গেছে পৃথিবী
বদলে যাচ্ছে মানুষের রুপ
এক প্রেমটাই ছিল খাঁটি
তাতেও দেখছি নষ্টামির রুপ।
যে প্রেম এতো অপেক্ষার
যেন শুকনো মাটিতে এক ফোটা বৃষ্টির নাচ
তাও নেই কোথাও
বিলকুল উধাও
খুঁজে ফিরছি রোজ
যদি মিলে যায়
যদি মিলে যায়
সে আশায় দিনরাত ফুরায়।
মন যে আজ ভীষণ উন্মাদ
অস্থির মেঘ
শুধুই কি এই ছুটে মরা?
সত্যি, প্রিয়া
তুমি মানে প্রেম
আর প্রেম মানে,
পোষ না মানা ব্যাথা
তাই এতো এতো কবিতা।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন