তোমার হুটহাট চলে আসার অপেক্ষায় থাকি কি যে এক ছটফটানি তোমার ফিরে আসা যেন প্রিয় কারো সনে কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ বারবার ঘড়ি দেখা বারবার অস্থির হতে হতে ঘুম ছুটে যায় তীব্র উত্তেজনায় কিরকম যে হয়ে উঠি অবুঝ।
তুমি এলে তবেই শান্ত হয় উঠানামা করা বুক আর সমস্ত দু:খ একদম কার্পাস তুলোর মতো হালকা হয়ে উড়তে উড়তে দূর দেশে এক্কেবারে নিখোঁজ।
তোমার হুটহাট চলে আসা আমার ভীষণ পছন্দের এসো কাছে দরকার নেই কোন আয়োজন অথবা এপয়েন্টম্যান্ট এগুলো লাগবে কেনো? কিসের জন্য আমি কি কোন বড় নেতা? অথবা সেলিব্রিটি? আমি তোমার কাছের মানুষ অতি সাধারণ একদম ভেতরের।
এসেই জড়িয়ে ধরবে যেন ডাকাত পড়েছে ঘরে তছনছ হতে হতে খুঁজে পাই একই আত্মা দুটি পৃথক শরীরের।
১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন
এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন