অলীক সুখ
০৩ রা মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
আমাকে আশ্বাস দাও
বলো তুমি ,
পাশে আছি ।
অন্ধের মতো হেঁটে চলেছি
যাবো আরও বহুদূর
তুমি মানে প্রেম
তুমি মানে জীবনবাজি।
জানি,
তোমাকে না পাওয়ার অভাবে
মরতে বসেছি
পেয়ে গেলে একদম সত্যি
থেমে যেতো এ মরণব্যাধি।
আমাকে টানবে না কাছে
বলবে না কখনো ভালোবাসি
এমন স্পষ্ট তথ্য জেনেও
শুনশান জীবনে
একের পর এক স্বপ্নের ভীড় বাঁধিয়ে
মুছে ফেলি সমস্ত নোনা ছবি।
এ ওষ্ঠে ফিরবে না আগের মতো হাসি
ও তোমার জন্য বরাদ্দ
উপোষ থাকুক ঠোঁট দুটি।
হৃদয় ,
সেখানে নেই অন্য কেউ
ও শুধুই তোমার
যদিও
হৃদয় ভেঙে টুকরো টুকরো
জোড়া লাগাবে কেমনে তুমি?
জানি ,
এ কবিতা মরবে না
এর প্রতিটি শব্দ
তোমার দুয়ারে রাখে হাত
এমনকি
তোমার হৃদয় এবং
সুতনু ছুঁয়ে ছুঁয়ে
আমাকে করেছে চিন্তা মুক্ত
সম্পুর্ণ ওজনহীন।
তোমার কণ্ঠস্বর
ভাসিয়ে নেয় বহুদূর
তখন
ডুবে ডুবে খুঁজতে থাকি অলীক সুখ
আর
তোমার প্রেম ,
সে তো এক মিরাকল !
ঘটবে না
ঘটবে না
আবার
ঘটে যেতে পারে যেকোনো দিন।
জানিয়ে রাখছি ,
এ বিশ্বাসে বোকার মতো
রোজ রোজ হচ্ছি রঙিন।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৪ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন