somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামিলীগ কি ভুল করছে?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমুহুর্তে রাজনৈতিক ট্রামকার্ড আওয়ামিলীগের হাতে। আওয়ামিলীগ যদি চায়, তাহলে খুব সহজেই বাংলাদেশটাকে খুব সহজেই বদলে একটা গনতান্ত্রিক রাষ্ট্রে পরিনত করতে পারবে। এইজন্যে কিছুটা সৎসাহস শুধু প্রয়োজন।

আমরা সবাই জানি দেশে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে। শুশীল সমাজ এই পরিস্থিতির জন্যে উভয়পক্ষকে দায়ি করে একটি সংলাপের কথা নিয়মিত বলে যাচ্ছেন। অপরদিকে বিএনপির দাবি, তাদের সাথে সংলাপে বসলেই চলমান সহিংসতা বন্ধ হয়ে যাবে। আওয়ামিলীগ এমুহুর্তে এসুযোগটিই লুফে নিতে পারে। সংলাপের আহবান একেবারেই উড়িয়ে না দিয়ে বিএনপিকে কিছু শর্ত দিয়ে সংলাপে বসার প্রস্তাব দিতে পারে, যেমন ঃ

১) বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিতে হবে, এনিয়ে কোন প্রশ্ন তোলা যাবে না।
২) ১৫ই আগস্ট পরবর্তী ঘটনা ও ২১শে আগস্টের ঘটনার জন্যে বিএনপিকে অফিশিয়ালি ক্ষমা চাইতে হবে।
৩) জামায়াতকে জোট থেকে বের করে দিয়ে রাজাকারের বিচার নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। তবে কোন অবস্থাতেই বিচারের বিরোধীতা করা যাবে না।

তারা যদি এই শর্তগুলো মেনে নিতে পারে, তাহলেই সরকার সংলাপের ব্যাবস্থা করবে, নতুবা কোন সংলাপ না। গতবছর খালেদা জিয়া ৭দফা দিয়েছিল, আওয়ামিলীগের দেয়া উচিত শুধু উপরের তিনটি শর্ত।

বিএনপি এখন পর্যন্ত আড়াইবার ক্ষমতায় এসেছে, অথচ বাংলাদেশের প্রশ্নে তারা সবসময় জনগনকে ধোয়াশায় আচ্ছন্ন করে বোকা বানিয়ে রেখেছে। এখনই উপযুক্ত সময়, তাদের এই ধোয়াকে সরিয়ে তাদের মূলমন্ত্র ও উদ্দেশ্য সকলের সামনে তুলে ধরা। আর তারা যদি উপরের শর্তগুলো মানতে রাজী না হয়, তাহলে শুধু একটাই কথা, “নো সংলাপ!” এদেশে রাজনীতি করার কোন অধিকারই তাদের থাকবে না তখন আর।

বিএনপির নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে যেমন করেই হোক, সংলাপের মাধ্যমে একটি নির্বাচনে অংশগ্রহন করতে হবে। আর সেজন্যে তাদের আওয়ামিলীগের শর্ত মেনে নেয়া ছাড়া বিকল্প কোন পথ থাকবে না। আর সুশীল সমাজের লোকেরাও কোন ভাবে বিএনপিকে সমর্থন করে কোন বিবৃতি দিতে পারবে না।

আমার শুধু একটাই আশা, এই বিষয়টা সরকারের উচ্চপর্যায়ের কারো মাথায় আসুক। তাহলেই একমাত্র সমাধান সম্ভব। একদিকে যেমন বাংলাদেশের বর্তমান নাশকতাগুলো থামানো সম্ভব, তেমনি ভবিৎষতের ইতিহাস বিকৃকতাও থামানো সম্ভব।

বিঃদ্রঃ- উপরের কথাগুলো নিতান্তই আমার ব্যাক্তিগত চিন্তা ভাবনার ফলাফল। আওয়ামিপন্থি কেউ থাকলে আমার ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন। আর যদি বিএনপিপন্থি কেউ থাকেন, তাহলে প্লিজ একটু জানাবেন, আপনারা কি এই তিনটি শর্ত মানতে প্রস্তুত?
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×