ফুল ফুটুক আর নাই বা ফুটুক, আজকে বসন্ত
কোন আশাতে, কিসের খুজে, মন যে উড়ন্ত!
ফুলের খুজে ঘুরছি আমি, খুজছি নতুন ফুল,
ফুল গেথে আজ বানাব আমি, তোমার কানের দূল।
সে দূলে আজ সাজবে তুমি, আসবে আমার কাছে
চাদের আলোয় দেখব তোমায়, থাকব তোমার পাশে!
জোসনাতে আজ ভিজব দু’জন, থাকবে হাতে হাত,
তোমার চোখে চোখ মিলিয়ে কাটাব এই রাত।
মাতাল হাওয়া উড়াবে যখন তোমার কালো চুল
সে হাওয়াতে দুলিয়ে দিব তোমার কানের দূল।
দূল দুলার ঐ দৃশ্য দেখে মাতাল হব আমি,
আমার মাতাল মুখটা দেখে, মুচকি হাসবে তুমি।
ঠোটের কোনের হাসির ঝিলিক, ধরাবে আমার নেশা
মুগ্ধ মায়ায় রাত কাটাব, এই যে শুধু আশা।
প্রেমের জোয়ার চলবে শুধু, পড়বে না আজ ভাটা
দু'জন মিলে দেখব আহা, ভোরের সূর্য উঠা।
দূর ছাই, হায় ভাবছি কিসব? মিটবে না তো আশা
ফুল না পেলে জোসনা ভেজা, হয়ে যাবে ভাসা।
কোথায় গেল ফুলের বাগান, কোথায় ফোটা ফুল?
তবে কি আমি গাথব না আজ, তোমার কানের দূল?
যান্ত্রিকতায় ব্যাস্ত সবাই, ফুলের কি দরকার?
ফুলের জন্যে হয়তো করছি, ব্যার্থ হাহাকার।
এই নগরে একলা আমি, করছি কতই হিসাব
টেক্সট মেসেজের ভীড়ে ঢুকে, হারাল সব ভাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



