somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত গরল জীবন

১৭ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অল্প একটু পরই ভোর হবে। আযান হবে, পাঁচ দশ মিনিট পর পর কাছের কিম্বা দূরের কোন মসজিদের। চারিদিক থেকে মোরগ এর ডাক ভেসে আসবে। সালাত, সালাত বলে চিনা-পরিচিত মুরব্বিরা ডাকবে।

তাহাজ্জুদ পড়ে, কুরআন শরীফ নিয়ে বসেছি। পাশের রুমে আম্মু তাহাজ্জুদ আদায় করে মোনাজাত ধরেছে। চুপ চুপ কান্না আম্মুর। তাঁর সন্তানদির জন্য কান্না। এরা যেন মানুষের মতো মানুষ হউক। পথে ঘাটে বিপদ-আপদে উপরওয়ালা যেন রক্ষা করে। প্রতিদিন মায়ের এই শেষ রাতের নিঃশব্দে কাঁন্নাটা অদ্ভুত লাগে।

মায়ের মোনাজাত শেষ করে এসে বলে। "বাবাজান নামাযের সময় কাছে চলে আসতেছে। তাড়াতাড়ি মসজিদে গিয়ে সুন্নাত আদায় করে নিস। যা বাবা, দেখেশুনে যাস, কুকুরের পাশ ঘেঁষে যাস না। নামাজ পড়ে এসে সুরা ইয়াসিন পড়ে নিস। "

মায়ের এমন ভালোবাসাটা খুব ভালো লাগে। মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। বড় হয়ে ভালো একটা হুজুর হবে। দ্বীন'হারা মানুষদের ইসলামের দাওয়াত দিবে। মাদ্রাসায় শিক্ষকতা করবে। মসজিদের সেবক হবে। আরো অনেক অনেক স্বপ্ন দেখতো আম্মু।

হ্যাঁ! এসব আম্মুর স্বপ্নএ থেকে গেলো। এই সাত বছরে নিজের অনেক পরিবর্তন হয়েছে। আম্মু যা যা চাইতো আমাকে নিয়ে। তা আর হলো না। বয়স যখন ষোলোতে, নিজেকে নিজের মতো করে নিয়েছি। চার দেয়ালের গন্ডি পেরিয়ে অনেক অজানা কে জেনেছি। দাখিল (এসএসসি) পরীক্ষাটা শেষ করে নিজেকে আরো মডিফাই করেছি। ভালো খারাপ কি হয়ছি সেটা বলবনা কিন্তু পারিবারিক মতাদর্শ টারে ইগনোর করা শিখেছি।

এখন সেই পনেরো বয়স টা আর নাই। শেষ রাতে উঠে তাহাজ্জুদ, কুরআন পড়া টাও বাদ গেছে। এখন তো মসজিদেই যাই না। এই ধর্মকর্ম বাদ দিয়ে দিছি। শেষ কবে জুম্মা টা আদায় করছি মনে নাই।

ঘর ছেড়েছি দুই টা বছর পেরোল। সাথে ছেড়েছি মায়ের ঈশ্বর কেও। মা-ইতো আমার ঈশ্বর। কিন্তু কজনে ঈশ্বরের স্বপ্ন পূরণ করে। তাদের মাঝে আমিও একজন। ধীরে ধীরে এই ঈশ্বরের অবাধ্য হতে চলেছি।

বাইশের মাঝামাঝি চলতেছে এখন। শহুরে ব্যাচেলরে থাকি। নিঃসঙ্গ। যদিও রুমমেট একজন আছে। তারপর এই শহুরে শিকড় ছাড়া থাকা টা নিজেকে ভিষণ একা লাগে। সারারাত ড্রাগসে সপ্তাহে একবার ব্রোথেলে নিজেকে এখন আবিষ্কার করি। মাঝেমাঝে নিজেকে নিয়ে ভাবলে অদ্ভুত খারাপ লাগে।

আর এখন ভাবি যে তখন আমাকে, আমাদের নিয়ে উপরওয়ালার কাছে চাইত মা। এখনো কি চাই নাকি অভিশাপ দে। মায়েরা কি তাঁর অবাধ্য সন্তানদের জন্যে অভিশাপ দে.....?







সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:০৮
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×