somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফানপোষ্টঃ ব্লগ এবং একজন নতুন ব্লগার

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামুতে পা রাখার পর থেকেই প্রায় প্রতিদিনই নতুন নতুন নিক চোখে পড়ছে। যাদের মধ্যে কেউ কেউ আমার মত অসাধারন পর্যায়ের সাধারন মানের লেখালেখি করেন। এরকম একজন নতুন ব্লগার, ধরুন আমিই, এবং একজন জনৈক ব্লগারের কল্পিত কথোপকথন কেমন হতে পারে, চলুন, দেখা যাক-



জ.ব্লঃ আপনার কবিতা পড়ে ভাল লাগলো।

আমিঃ আপনার মন্তব্য পড়েও খুব ভাল লাগলো।

জ.ব্লঃ আপনি কি জানেন, ব্লগের কেউ কেউ আপনাকে "মাল্টি" বলা শুরু করে দিয়েছে?

আমিঃ ছি! ছি! ব্লগের সবাইকেই তো খুব ভদ্র বলেই মনে হয়েছে, অমায়িক ব্যবহার।
তবুও আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো।

জ.ব্লঃ আরে না না। আপনি যা ভাবছেন তা না। মাল্টি বলতে কোন ব্লগারের একের অধিক নিক বুঝায়।

আমিঃ মাল্টিপ্লাগের মত? একেক সময় একেক পয়েন্টে?

জ. ব্লঃ অনেকটা সেরকমই।

আমিঃ গলা ফাঁটিয়ে চিৎকার করতে চাই না, সন্দেহ হলে নজর রাখবেন, আপনার-আমার চেয়ে সময় ভাল বক্তা।

জ.ব্লঃ তো? কেমন লাগছে এখানকার সবকিছু?

আমিঃ জ্বী, ভাল। তবে প্রায় সবাই কেমন করে যেন কথা বলে, প্রস্তর কঠিন কথাবার্তা চলে, আমি এসবের খুব কম বুঝি, তাই একটু সমস্যা হয় আর কি, কেউ কেউ আবার মেপে মেপে বলেন। আমার এক মাথা-ভাল ভাই আছে, সে দুটি রোবট বানিয়েছে। সামুতে ঢুকলে আমার সেই ভাইয়ের কথা মনে পড়ে যায়। এই প্রকার ভাষা কি সামুর আঞ্চলিক ভাষা? আমিও খুব মনযোগ দিয়ে শিখতে চেষ্টা করছি।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, খুব ভাল লাগলো।

জ.ব্লঃ আসলে ঠিক তা না, এখানে অনেক গুনি প্রতিভাবান লেখক আছেন, তাদের কথাবার্তারর ওজন তো আর সাধারনের মত হবে না নিশ্চয়ই। আর বাকীরা তাদেরকেই ফলো করেন। তাই একটু ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয় আর কি।

আমিঃ তার মানে আমি নিজের মনে হেলেদুলে চলতে থাকবো, কিন্তু একটা নির্দিষ্ট রেখা পাড় করার সাথে সাথে খেয়াল রাখবো যেন হাঁটার সময় হাঁটু না ভাঙে!
কৃতজ্ঞতা জানবেন।

জ.ব্লঃ আপনি নিজের মত করেই কথা বলবেন, শুধু খেয়াল রাখবেন যেন সেটা ডিসেন্ট হয়।

আমিঃ আমি নিরীহ প্রজাতির প্রানী, যদিও কেউ কেউ তা মানতে চান না। নিজের ব্লগে ঢুকলেই মনটা ভাল হয়ে যায়, কেউ না চিনলেও মডু আমাকে ঠিকই চিনে নিয়েছে। আমাকে সার্টিফিকেটও দিয়েছে, "আপনি একজন নিরাপদ ব্লগার"।
বেদম আনন্দ লাগছে।

জ.ব্লঃ কেউ কেউ তা কেন মানতে চান না?
যদি আপনার আপত্তি না থাকে তো বলতে পারেন।

আমিঃ কি যে বলেন না! আপত্তি কিসের!
হাজার হলেও আপনি আমার সহব্লগার, এইটুকু অধিকার তো আছেই। হিহি..
তেমন কিছু না, রাগের মাথায় আমার একটু কামড়াকামড়ির স্বভাব আছে তো, তাই ওনারা এমন মনে করেন। তবে রাগ সময়মত ঝেরে নিলে কিন্তু এই সমস্যাটা হয় না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

জ.ব্লঃ!!!!!!!!!!..................পানি খেয়ে আসি।

আমিঃ সাথে থাকবেন, খুব ভাল লাগলো।

জ.ব্লঃ কিছু মনে করবেন না, আপনি কয়েকটা লাইন রিপিট করছেন। এই যেমনঃ খুব ভাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো,.......
???????

আমিঃ দুঃখিত। আসলে এই কয়দিন ব্লগে বিভিন্ন পোষ্টে কমেন্ট করতে করতে,অন্যদের কমেন্ট দেখতে দেখতে আর নিজের পোষ্টে অন্যদেরকে প্রতিউত্তর দিতে দিতে অভ্যাস হয়ে গেছে।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

জ.ব্লঃ স্বাভাবিক।(sigh!)

আমিঃ অনেক অনেক শুভকামনা রইল। অসামান্য ভাল থাকবেন।

.................................


বি.দ্র. এই পোষ্ট কাউকে হেয় বা ইংগিত করে লেখা হয় নি, কেবল এবং কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। তারপরও যদি কারও এতটুকু খারাপ লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত।


উৎসর্গঃ তাদের সবাইকে, যারা আমার ব্লগে এতদিন শুধু বেদনা জর্জরিত কবতে পড়তে পড়তে মুখ গোমড়া করে ফিরে গিয়েছেন।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২
৬৬টি মন্তব্য ৬৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×