somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সোহাগী জাহান তনুকে, ভয় ও লজ্জায় গুটিয়ে থাকা সোহাগীদের, নাম না জানা হারিয়ে যাওয়া সব সোহাগীদের উৎস্বর্গ করে)


আজ কল্পনাকে প্রশ্রয় দিয়ে কবিতা নয়,
ভাবনায় ডুবে কোন গল্প খোঁজা নয়,
আজ অচল দেহে সচল মনের ক্রুদ্ধতা প্রকাশ।
নিভু নিভু করে মনে জ্বলে সর্বদা
কখনো কোন ঘটনায় দপ করে জ্বলে উঠে,
পোড়াতে না পারার অক্ষমতায় ক্ষীণ হয়ে পড়ে।

নারী—
তুমি রাধিকা, তুমি সেবিকা
তুমি গায়িকা, তুমি লেখিকা
তুমি সুহাসিনী, তুমি মিষ্টভাষিণী
তুমি নন্দিনী
তর্ক-বিতর্কে শুনি তোমার অকাট্য বাণী
তুমি শিক্ষিতা
সত্যিই তুমি বহুগুণে গুণান্বিতা।

কিন্তু—
পুরুষদের শক্তির কাছে অতি দূর্বল
সে পুরুষ—
নয় তোমার পিতা
নয় তোমার ভ্রাতা
নয় তোমার বন্ধু
নয় তোমার প্রেমিক।

ওরা নরাধম, নরাপিশাচ, ওরা হায়েনা
ওদের লোলুপ চোখে লালায়িত জিভে
তুমি শুধুই তরতাজা এক-মাংসপিন্ড।

নারী—
রুদ্ধ রেখো না নিজেকে, প্রকাশ কর ক্রুদ্ধতা 
তুমি আর একা নও, পাশে রয়েছে বিশাল জনতা।
স্বাধীনতার যুদ্ধে তোমার অগ্রজ অতি সাধারণ
অসাধারণের পাশে দাঁড়িয়েছিলো অনুক্ষণ
নিয়ে লাঠি, বটি, কাঁচি, দা।
তোমাকেই আনতে হবে তোমার স্বাধীনতা।
রুখে দাঁড়াও—
ফাঁসি… চিরবিদায়, যাবৎজীবন কারাদন্ড-
বেঁচে থাকে নিয়ে পাপিষ্ঠ অঙ্গ-প্রত্যঙ্গ।
আইন বদলাও, নতুন আইন প্রনয়ন করো।

এমন শাস্তি—
মৃত্যুর শেষ মুহূর্ত পযর্ন্ত করে উপলব্ধি
যুবা-বৃদ্ধ ধর্ষকদের মনে জাগে ভীতি।

যে লোলুপ দৃষ্টি তোমাতে পড়েছিলো
তার একটি উপড়ে ফেলো,
যত বল-প্রয়োগ করা হয়েছিলো
তার একটি অক্ষম করে দাও,
যে অঙ্গ তোমাকে কলুষিত করেছে
তোমার সতীত্ব নিয়েছে
তোমাতে ভয় ও লজ্জার সঞ্চার ঘটিয়েছে
সে অঙ্গকে চিরতরে বিনষ্ট কর।

আমরণ হৃদপিন্ড চলুক ধুকধুকি শব্দে
যত আছে সমাজে বিবেকহীন আবদ্ধে।
© Copyright Stella Shima Gomes
—————




সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৪
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×