ঢাকার রাস্তার ভি.আই.পি
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকার রাস্তার জ্যাম নূতন কিছু নয়। অসহ্য এই অবস্হার সাথে নূতন একটি বিরক্তিকর জিনিস যুক্ত হয়েছে। আজকাল দেখা যায় প্রচন্ড জ্যামের মধ্যে কান ফাটানো শব্দ করে সাইরেন বাজানো হচ্ছে। একটু খেয়াল করলে দেখা যায় সাইরেন বাজানো যানটি কোন রুগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা আগুন নিয়ন্ত্রনে ছুটে চলা কোন ফায়ার সার্ভিসের গাড়ী নয়। সেটা সরকারী কোন সংস্হার গাড়ী। হতে পারে সচিবালয়, পুলিশ, ব্যাংক, না জানি কোন সংস্হার গাড়ি। খেয়াল করলে দেখা যায়, গাড়ীতে সব সময় সেই ভি.আই.পি অফিসার থাকেন না। তার পরিবারের সদস্যরা কিংবা শুধু চালক থাকেন। আর তাদের সাইরেন বাজানের আক্কেল দেখার মত। স্কুল কলেজ, আবাসিক এলাকা এমনকি হাসপাতালের সামনেও গগন বিদারী শব্দে তারা সাইরেন বাজায়। সামনে শত শত গাড়ী ঠায় দাঁড়িয়ে, কিন্তু তাদের সাইরেন থামে না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হল সাইরেনের ধরন। পৃথিবীর সব দেশে কোন ইমার্জেন্সী পরিস্হিতিতেই সাইরেন বাজানো হয়। এবং পুলিশ সাইরেনের ফাঁকে এক ধরনের হর্ণ ব্যবহার করে সন্দেহজনক যানবাহনকে থামার সংকেত দেয়। আমাদের ভি.আই.পি রা বিরতিহীনভাবে এইসব সাইরেন এবং হর্ণ ব্যবহার করেন রাস্তায় নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করা তো দূরের কথা, সাইরেন বাজানোর আঈন/ নীতিমালা মানার ধারও কেউ ধারেন না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন