somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি কি মানুষ
প্রবল আবেগ আমার নিয়ন্তাসচেতন তবুও এক নি:শ্বাসে লিখে ফেলতে চাই একটি মহাকাব্যচোখের নিমেষেই মুছে ফেলতে চাই সকল অশুভ চরিত্র।কান্ডজ্ঞানহীনের মতোউন্মোচিত করতে চাই সত্যকে। মনে উচ্চাকাঙখা--শ্রেনী সংগ্রাম। আমাকে অনুসরণ করবেন না নাস্তিক, অপরিবাররিক, অসামজিক, দেশদ্র

বেওয়ারিশ

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পৃথিবীর সব চেয়ে সব চেয়ে দামী ও সুমধুর যে শব্দ, যার জন্য বলতে গেলে গোটা পৃথিবীর মাথা নিচু হয়। এ জগতের মানুষ থেকে শুরু করে সকল প্রানী পর্যন্ত যার গুনগান গাই। তার জন্য সবাই প্রাণ দিতে রাজি অথচ তার নাম ও কন্ঠ শুনলে আমার গায়ে জালা ধরে। হয়তো কেউ ভাবতে পারেন সে অাসলে খুব খারাপ তাই হয়তো আমার মনের এ অবস্থা। এ ভাবনা যারা ভাববে তাদের বলব এটি সম্পূর্ণ মিথ্যা বা আপনার ভুল ধারণা। আমার জানা মতে সে অন্য দশজেনর মার মত নয় তাদের চেয়ে অনেক ভাল এবং আলাদা। অন্য দশ জনের সাথে তার মধ্যে যে পার্থক্য তা হলো তার আচরণ এখনো শিশু সুলভ, একুট বেশি মায়াবী, আবেগী, তেজী বা রাগী আর আমি ছিলাম সব চেয়ে আদরের ও কাংঙ্খিত সন্তান। আমার সাথে তার এমনও দিন গেছে দৈনিক ২- ৪ ঘন্টা পর্যন্ত কথা হতো আমার সব খোজখবর নিতো আমিও তার খবর নিতাম। তার সকল সমস্যার কথা তাৎক্ষনিক আমাকে জানাতো আমিও তার সাথে দৈনিক কয়েকবার কথা না বললে আমার ঠিকমত ঘুম হতোনা। তার সকল কথা রাখার চেষ্টা করতাম। আমি ছিলাম তার সবচেয়ে কাছের লোক। তার সব দুঃখ আমাকে শেয়ার করতো। এই সম্পর্ক গুলো ছিল আজ থেকে প্রায় ২ বছর আগ পর্যন্ত। বর্তমানে প্রায় ৫ মাস হতে তার সাথে কথা কমতে কমতে এমন অবস্থায় মাসে মিলে হয়তো ২-৫ মিনিট হয় না। তাও তিনি যখন আমাকে ফোন করেন। তাকে বর্তামানে আর আমার প্রতি মিনিটে মিনিটে মনে পড়ে না। তার ফোন বর্তমানে আমাক খুব বিরক্তি অনুভব করায়। আমি অর্থনৈতিক চাপে ও অজ্ঞাত ব্যাথায় তার প্রতি আমার লক্ষ কোটি শ্রদ্ধা ও ভালবাসা থাকা সত্বেও খুব নিষ্টুর আচরণ করছি। আজ সে ফোন করে এই ব্লগ লিখার ২০ মিনিট আগে আমি তার ফোন কেটে দিয়ে ফোন করি এবং তাকে বলি কি খবর বলেন ? তিনি বলেন আমার কোন খবর নিবে না তুমি ? আমি বলি খবর নেওয়ার অবস্থা থাকলে খবর নিতাম। এ কথা বলার পর অনেক কোন সময় পর্যন্ত প্রায় ২৫ মিনিট চুপ ছিল শুধু ফোন কানে দরে আছে । চাইছে আমার গলার আওয়াজ শুনার জন্য । আমিও ততক্ষণ চুপ থাকার পর মোবাইলের ডিসপ্লে দেখলাম দেখি তিনি ফোন কাটেনি আমি ভাবছিলাম হয়তো ফোন লাইন কেটে দিছে আমি বললাম কেন চুপ আছো ? তিনি বললেন তোমার গলার আওয়াজ ‍শুনার চেষ্টা করছি আমি বলেছি কোন কথা থাকলে বল ? আর তিনিন বললেন অামরা দুজন এখন বেওয়ারিশ। এর পরপরই চার্জ না থাকার কারণে আমার ফোনের লাইনও কেটে গেল । কথা টুকু কষ্ঠ পেলে এরকম মানুষ এ কথা গুলো বলেন। আমি আসলে খুব নিষ্টুর হয়ে গেছি। আসলে কে বেওয়ারিশ?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×