somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞাপন: বাঙলাদেশ ১৯৮৬ -হুমায়ুন আজাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাঁ, আপনিই সেই প্রতিভাবান পুরুষ,
যাঁকে আমরা খুঁজছি।
যদি আপনার কোন মগজ না থাকে, শুধু
পেশি থাকে
যদি আপনার কোন হৃৎপিন্ড না থাকে, শুধু লিঙ্গ
থাকে
যদি আপনার কোন ওষ্ঠ না থাকে, শুধু দাঁত
থাকে
তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ,
যাঁকে আমরা খুঁজছি
যদি আপনি অবলীলায়, একটুও না কেঁপে,
শিশুপার্কে
একঝাঁক কবুতরের মতো ক্রীড়ারত শিশুদের
মধ্যে একের পর এক
ছুঁড়ে দিতে পারেন হাতবোমা।
যদি আপনি কল্লোলমুখর
একটা কিন্ডারগার্টেনে পেট্রল ছড়িয়ে
হাসতে হাসতে আগুন লাগিয়ে দিতে পারেন
প্রাতরাশের আগেই
এবং পকেটে হাত রেখে সেই দাউদাউ
অগ্নিশিখার দিকে
তাকিয়ে খুব স্থিরভাবে টানতে পারেন ফাইভ
ফিফটি ফাইভ
হ্যাঁ, তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ,
যাঁকে আমরা খুঁজছি।
যদি আপনি প্রেমিকাকে বেড়াতে নিয়ে উপর্যুপ
পর
খুন করে ঝোপে ছুঁড়ে ফেলে একশো মাইল
বেগে সাইলেন্সারহীন হোন্ডা
চালিয়ে ফিরে আসতে পারেন ন্যাশনাল পার্ক
থেকে
কলাভবনের বারান্দায় যদি আপনি অকস্মাৎ
বেল্ট থেকে ছোরা টেনে নিয়ে
আমূল ঢুকিয়ে দিতে পারেন সহপাঠীর
বক্ষদেশে,
যদি আপনি জেব্রাক্রসিংয়ে পারাপাররত
পথচারীদের ওপর দিয়ে
উল্লাসে চালিয়ে দিতে পারেন হাইজ্যাক
করা ল্যান্ডরোভার
তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ,
যাঁকে আমরা খুঁজছি
যদি আপনার ভেতরে কোন কবিতা না থাকে, শুধু
হাতুড়ি থাকে
যদি আপনার ভেতরে কোন গান না থাকে, শুধু
কুঠার থাকে
যদি আপনার ভেতরে কোন নাচ না থাকে, শুধু
রিভলবার থাকে
যদি আপনার ভেতরে কোন স্বপ্ন না থাকে, শুধু
নরক থাকে
তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ,
যাঁকে আমরা খুঁজছি
যদি আপনি পিতার শয্যার
নিচে একটা টাইমবোম্ব ফিট করে
যাত্রা করতে পারেন পানশালার দিকে,
যদি আপনি জননীকে ঠেলে ফেলে দিতে পারেন
টাওয়ারের
আঠারো তলার ব্যালকনি থেকে
যদি আপনি আপনার এলাকার ফুলের চেয়েও
রূপসী মেয়েটির মুখে
এসিড ছুঁড়ে তাকে রূপান্তরিত করতে পারেন
পৃথিবীর সবচেয়ে কুৎসিত দুঃস্বপ্নে
তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ,
যাঁকে আমরা খুঁজছি
হ্যাঁ, আপনাকেই নিয়োগ করা হবে আমাদের
মহাব্যবস্থাপক
আপনার ওপর ভার দেয়া হবে সমাজের
আপনার ওপর ভার দেয়া হবে রাষ্ট্রের
আপনার ওপর ভার দেয়া হবে সভ্যতার
আপনার খাদ্য হিসেবে বরাদ্দ
করা হবে গুদামের পর গুদাম ভর্তি বারুদ
আপনার চিত্তবিনোদনের জন্যে সরবরাহ
করা হবে লাখ লাখ স্টেনগান
আপনিই যদি হন আমাদের আকাঙ্খিত
প্রতিবাবান পুরুষ
তাহলে, পোস্টবক্স: বাঙলাদেশ ১৯৮৬ তো
আজই আবেদন করুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×