ওগো অচেনা বাঁশি
কখন তুমি বেজে উঠবে আনমনে?
শুধাতে সেই সুধাময় সুর।
যে সুরের ঝর্ণাধারায় অবগাহন করে
আমি ভেসে যাব দূর থেকে দূরে
খুঁজে নিতে জীবনের এক নতুন অনুক্ষণ।
ওগো অচেনা বাঁশি
তোমার নতুন সুরের প্রত্যাশায়
আমি যাপন করে চলেছি
একেকটা নিস্ফলা দিন
নিদ্রাহীন থেকেছি রাতের পর রাত
অধীর আগ্রহে কান পেতে থেকেছি
দখিনের খোলা জানালায়
অনুভবের মাদকতায় বরণ করেছি
একেকটা নতুন ভোর।
আমার সচেতন হৃদয়-মন
চেয়ে আছে তোমার পানে।
তুমি একবার আনমনে বেজে উঠলেই
অবসান হবে সকল প্রতীক্ষার
উন্মোচিত হবে জীবনের এক নতুন দ্বার
খুঁজে পাব সেই চিরচেনা উপহার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




