শিরোনামঃ গণহত্যা বিভীষিকা
১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চায়ের কাপে ফিলিস্তিনকে ডুবিয়ে কর্তা ব্যক্তিদের চলছে এখন ফুটবল সমালোচনা । কিছুক্ষণের জন্য হয়ত সবাই ভুলেই গেছে এই পৃথিবীর এক প্রান্তেই বইছে দূষিত বাতাস । বারুদের গন্ধে ভারি হয়ে থাকা বাতাসেই চলছে ফিলিস্তিনিদের শ্বাস-প্রশ্বাস । বন্দুকের নলে চলছে জীবন প্রবাহ । আকাশ থেকে বোমা বৃষ্টি ঝরছে । লাশ পরে আছে শুষ্ক-শক্ত গেরুয়া মাটিতে । শিশুদের মৃত্যুপূর্ব আর্তনাদ বাতাসে কেঁপে কেঁপে থেমে গেছে মৃত্যুর মধ্য দিয়ে । হ্যাঁ, ফিলিস্তিনে আজ সপ্তম দিনের মত গণহত্যা চলছে । সভ্য হয়ে ওঠা মানুষগুলোই বর্বরতা চালাচ্ছে । ওখানে কোন ধর্ম বলি হচ্ছে না, বলি হচ্ছে মানুষ । কোন ধর্মের ফিনকি ছুটে মাটি রক্তাক্ত হচ্ছে না । মানুষের রক্তেই রঞ্জিত হচ্ছে মাটি । আর সারা পৃথিবীই তো বিবেকশুণ্য হয়ে তাকিয়ে আছে ! বিবেকশুণ্য থাকার চেয়ে মরে যাওয়া ভাল ।
আর আমাদের অনুভূতি তো কর্পূরের মত । একটু আলগা হলেই উড়ে চলে যাবে । দুইদিন ইস্রাইল-ফিলিস্তিন নিয়ে মেতে ছিলাম । দুইদিন ওয়াল্ড কাপের ফাইনাল সেলিব্রেট করবো । তারপর আবার নতুন কোন ইস্যু খুঁজে পেলে সেটার পিছনে লাগবো । কেননা ফিলিস্তিনও আমাদের দেশ নয়, বিশ্বকাপ জয়ী জার্মানিও নয় । সুতরাং আবেগের স্থায়ীত্ব হতে হবে ভলাটাইল ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন