গাজা এবং পশ্চিম তীর দখলকারী দুটি পৃথক রাজনৈতিক জঙ্গি সংগঠন হামাস এবং ফাতাহ’র মধ্যে কোন রাজনৈতিক সমঝোতা নেই । ফলে ফিলিস্তিনের নিরাপত্তা ব্যবস্থা বেশ অরক্ষিত । বহিঃশত্রুর আক্রমণ হবে এটাই স্বাভাবিক । যে ঘটনাকে কেন্দ্র করে ইসরাইল ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার চেষ্টায় আছে তার জন্যে ফিলিস্তিনের শান্তিকামী মানুষ কখনোই দায়ী নয় । ইসরাইলের তিন কিশোরকে অপহরণ করে হত্যা করলে হামাসের মত জঙ্গি সংগঠন করেছে, যে ৭৭% বেসামরিক মানুষ মারা গেছে তাদের কেউ করেনি । যে শিশুদের হত্যা করা হয়েছে তাদের কেউ করেনি । আবার যে নারীদের বোমার আঘাত মৃত্যু হয়েছে তাদের কেউও করেনি । হয়তো এ সবকিছুর পিছনে যে কারণটা জোরালো ভূমিকা রাখতে পারে তা হল ফিলিস্তিনের স্বাধীনতাকে ইসরাইল কতৃক অস্বীকৃতি জানানো । ফিলিস্তিনকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে পঙ্গু করে রাখা ইসরাইলের জন্য জরুরী । এতে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে উঠে আসার ক্ষমতা অনেকখানিই নষ্ট হয়ে যাবে । তারপর আসবে হামাস এবং ফাতাহকে নিষ্ক্রিয় করার পালা । হামাস এবং ফাতাহ’র পারস্পারিক দূরত্ব দিয়ে মাপলে ইসরাইলের জন্য এটা বেশ সহজই হবে । ২০১২ সালে মিশরের প্রত্যক্ষ হস্তক্ষেপে ইসরায়েল ফিলিস্তিনের উপরের আট দিনের হামলার সমাপ্তি টানে । আশা করবো মানবতার অবলুপ্তির আগেই এমন কোন দেশের প্রত্যক্ষ সহযোগিতায় ফিলিস্তিন আবারও মুক্তি পাবে ।
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।