আচ্ছা পাকিস্তানিরা যখন ৭১’এ বাঙ্গালিদের উপর গণহত্যা চালিয়েছিল তখন জাতিসংঘ কি করেছিল ! কোন প্রতিষ্ঠিত মুসলিম দেশ কি এটার তীব্র বিরোধীতা করেছিল, কিংবা তীব্র নিন্দা ? কোন দেশ কি পাকিস্তানের সাথে কোন সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল ! পাকিস্তানের পণ্য কি বর্জন করেছিল কেউ ? আমার জানা মতে আমেরিকা, চীন আমাদের সরাসরি বিরোধীতা করেছিল । কারণ, পাকিস্তান ছিল এদের বন্ধু রাষ্ট্র । স্বভাবতই পাকিস্তানের বিভাগ এরা চাইবে না । আর কোন মুসলিম দেশই চাইনি বাংলাদেশ নামে কোন দেশের জন্ম হোক । মূলত ধর্মীয় গোঁড়ামির কারণেই তারা এটা করতে পারেনি বা করেনি । বাংলাদেশের দুটি প্রধান সাহায্যকারী দেশ ছিল ভারত এবং রাশিয়া । ভারতের নিজস্ব কিছু স্বার্থ থাকতে পারে কিন্তু তারা আমাদের প্রায় ১ কোটি শরণার্থীদের আশ্রয় দিয়েছিল । রাশিয়া বেশ স্পষ্টতই স্বার্থহীনভাবে আমাদের সাহায্য করেছিল । প্রায় ৪৩৬০০ কিলোমিটার দূর থেকেই সর্বাত্মক সাহায্য করেছিল । এদিক থেকে রাশিয়ার মানবতাবাদের প্রশংসা করতেই হবে । বাংলাদেশে যুদ্ধ চলেছিল নয় মাস ! নয় দিন বা নব্বই দিন নয় । মানুষ মারা গিয়েছিল ৩০ লক্ষ । ৩ শত বা ৩ হাজার নয় । আবার ধর্ষিত হয়েছিল প্রায় ৪ লক্ষ মেয়ে । অথচ তখন যদি সারা বিশ্ব পাকিস্তানের উপর একসাথে চাপ প্রয়োগ করতো তাহলে সেই গণহত্যার বিস্তৃতি কখনোই এত বেশি হত না । তখনকার এই মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশকে কিছু সিম্প্যাথি জুগিয়েছিল বটে কিন্তু সেই অপরাধের বিচার করতে গেলে এখন নানান ধাপে আন্তর্জাতিক চাপের মুখোমুখি হতে হয় ! এইসব খুনিদের বাঁচানোর জন্য আরো অনেক খুন হয় ।
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।