তুমি যেন রুপকথার ওই রাজহংস,যে
কিনা জল হতে দুধকে করে আলাদা।কিম্বা
রুপকথার জিয়ন কাঠি-যার
যাদুময় স্পর্শে ঘুম ভেঙ্গেছিল ঘুমিয়ে থাকা জাতির।
বাংলার মুসলিম
বাংলার হিন্দু
বাংলার বৌদ্ধ
বাংলার খৃস্টান-দলে দলে
এলো,এক পতাকা তলে,তোমার
মোহন বাঁশীর সুরে।
তুমি ছিলে মানুষ এবং বাঙালি,
তাই ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা
জাতিতত্ত্বকে দেখালে বৃদ্ধাংগুলি।
সময়ের ঘূর্ণনে,তুমি যেন সতত সজীব।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


