বালকের ছিল কোন তাড়া
ছুট দিল কেন তবে
ফুলতলা ছেড়ে
-বালিকারে ফেলে একা;
তাই বুঝি ঝরে ফুল হয়ে মনভোলা।
বালিকা বুঝিবে সে কথা?
বুঝিবে বালকের হৃদয় গাঁথা?
লজ্জা বুঝি দিল ডাক
হাত বাড়িয়ে
তাই কী ছুটিল বালক
ফুলতলা হতে।
কতবার ঝরিল ফুল বৃক্ষশাখা হতে
কতবার ঋতুস্রাব আসিল বালিকার নিকটে
বালক কী রেখেছিল খোঁজ
তার-এক এক করে।
ঝরা ফুল গাঁথে মালা বালিকার হাতে
মালা তার ঝুলিল কোন এক যুবকের গলে
তাই বুঝি ফুলতলা ফাঁকা ফাঁকা লাগে?
বালক দেখিল-কন্যা যায় শ্বশুরালয়ে।
তবু সে হাসে,
খেলে
খেলার মাঠে;
শুধু এক অজানা সুর আসে তার কানে।
খেলিবার মাঠ বুঝি খেলিবার তরে
তাই বুঝি বালকগণ খেলে নিজ সময় মাঝে।
সেদিনের সেই বালক
নেই বুঝি আর
যৌবনের গানে ঝরে উত্তাপ ঝড়ের।
এই সেই বৃক্ষ বুঝি
ঝরা ফুল লয়ে,
কোথা সে বালিকা
আর বালকই বা কোথা?
ছোট ছোট পায়ে
শিশু খুশি মনে
ফুল বুঝি নেবে
তাই মা তার পিছে?
চার চোখ মিলিল সেথা-বৃক্ষ ছায়াতলে
বিরহী সময় বুঝি
দুঃখ তার সাথে।
০৩/০১/২০১৬
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




