ছুটির দিনগুলি কেমন হয়
আর দশটা দিনের মত-
সকালে বিছানা ত্যাগ করা,তাড়াহুড়ো
অফিস পানে দৌড়ানো
ক্লান্ত দেহ নিয়ে ঘরে ফেরা
আর চোখের নীচে কালচে দাগ
বহন করে সারাদিনের চাপ।
ছুটির দিনগুলি কেমন হয়?
আলস্যে ভরা সকাল
বাজার বলে গমন
মানিব্যাগ আর বাজার দরের কিম্ভুত আচরণ
বিকেলে-সন্তানের হাত ধরে ভ্রমণ
সন্ধ্যায় চায়ের ধুমায়িত কাপ
আর নিশীথে বিছানার হালাল প্রেম।
ছুটির দিনগুলি কেমন হয়?
ছাপোষা মধ্যবিত্ত কেরানির জীবনে
মধ্যবিত্ত বাঙালি জীবনে
ছুটির দিনগুলি কেমন হয়?
০৮/০১/২০১৬
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



