ফেরারী সময়
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাড়িতে দেখেছিলাম তাকে
যেমন হয় আর কি
সিনেমা কিম্বা নাটকে।
তবে জীবন তো আর সিনেমা নয়
নাটকও নয়
এখানে সময় চলে যায়
আর স্মৃতি রেখে যায়।
সময়টা ছিল শীতকাল
গাড়িতে বসে আছি- দেখছি চারপাশ
আবার বলা যায়-কিছুই দেখছি না।
তারপর?
সে এলো,গায়ে চাদর
জিন্সের প্যান্ট পড়নে,
খোলা চুলে।
বাঙালি চোখ আমার
তাই ধাক্কা খেলো।
তবে ওই চোখে যখন চোখ পড়লো
ক্ষণকাল মাঝে
আমি যেন ডুবে গেলাম পদ্মদীঘির জলে-
আমন্ত্রণ ছিল কি সেখানে-
অন্য কোন ভুবনের?
অবাধ্য চুলের গোছা
কোমর অবধি।
গাড়িতে আমার সামনের ছিট ছিল তার।
ফেরিতে
সে নামলো,সাবলিলভাবে
আমিও পেছনে।
আসলে বয়সটাই ছিল বুঝি ছুটবার-
মেয়েদের পিছনে পিছনে।
উজ্জল নীল আকাশ
ফেরির চলার শব্দ
যমুনার জল
গাঙচিল
সবকিছু ছাপিয়ে মেয়েটি আমাকে টানে
চুম্বুকের মতো।
আর দেখো
ঠিক তখনই একজোড়া শাঁখা
আচমকা বিঁধে গেলো
আমার প্রেমিক চোখে।
ফেরারী বাতাস বয়ে চলে
হু হু শব্দে।
০৯/০১/২০১৬
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন