ডায়েরীর ছেঁড়া পাতা
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষের রক্তের শুকনো দাগ
আর উৎকট পচা গন্ধ পেরিয়ে
আমরা প্রবেশ করি সেই ঘরে,
বিষণ্ণ একটি ঘর-
ফাঁকা।
পিশাচরা সব পালিয়েছে
নাখাল পাড়ার এই বাড়ি ছেড়ে।
বেদনার্ত বাতাসে নড়ে ওঠে
ছেঁড়া ডায়েরীর পাতা-
একটি টুকরো-
কাগজের।
স্থির হয়ে যায় আমাদের চোখ
ঝড় ওঠে মস্তিষ্কের মাঝে।
ছেঁড়া পাতাটিতে নামের তালিকা-বুদ্ধজীবিদের
নামের তালিকা
যাদের গলিত দেহ পাওয়া যাচ্ছে ঢাকার নানা স্থানে।
নামগুলি হাহাকার করে
আর বলে -তোমরা ছেড়োনা ওই পিশাচদের।
কে একজন চীৎকার করে ডাক দেয়
ভাইয়া,দেখে যাও তোমরা!
আমরা খুঁজে পেলাম
মানুষের উপড়ানো চোখ-
এক বস্তা!
এরপর-
থমকে যায় সময়
বাতাসের নীরবতা
হৃৎস্পন্দনের দ্রুত লয়।
তারপর-
কতবার বন্যায় ডুবে যায় ফসল
কত কৃষক হয় সর্বশান্ত
এই পোড়া চোখ শুধু সাক্ষী রইলো।
শুনেছি -জল্লাদ চৌধুরী এখন লন্ডনে
এক মসজিদের ইমাম
এক নরঘাতক
এক নর পিশাচ
এক যুদ্ধাপরাধী
আজ সেজেছে ধার্মিক-
বক ধার্মিক।
২৫/০১/২০১৫
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন