প্রিয়তমা
এসো আমরা ভালবাসার কথা বলি।
প্রকৃতির মাঝে
শীত হারিয়েছে তার চেনা পথ
তাই কুয়াশায় বিষণ্ণতার ছাপ।
জয়া,প্রিয়তমা
বসন্ত আমাদের দুয়ারে
আর প্রকৃতি ব্যাস্ত আপনাকে সাজাতে।
তাই এসো ভুলি- বেদনার কথা
এসো ভুলি- বিরহের কথা
শুধু বলি-ভালবাসি
-ভালবাসি
-ভালবাসি।
ভালবাসি তোমার হলুদ শাড়ি
ভালবাসি তোমার ওই সবুজ টিপ
আর ভালবাসি বসন্ত উৎসব
রমনা পার্কের ভিড়ে ঠাসা রাস্তা।
ভালবাসি একুশের বইমেলা
ভালবাসি নেরুদার প্রেমের কবিতা।
জয়া,প্রিয়তমা
এসো আমরা কৃষ্ণচূড়া ফুলের কথা বলি
পলাশ ফুলের কথা বলি।
এসো আমরা ডুবে যাই ভালবাসায়
আর ভুলে যাই যত কষ্ট
যত দুঃখ।
এসো প্রিয়তমা
আমরা ভালবাসি দু'জনে দুজনকে।
০৯/০২/২০১৬
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


