তাকে বলোনা দুঃখিনী
সে তো সর্বশ্রেষ্ঠ-সে তো গরবিনী।
মায়ের ভাষা-স্বাধীন;বাঁচার প্রেরণা।
বাংলা ভাষা-সে যে সুনীল আকাশ
মুক্ত বাতাসে বুক ভরে নেওয়া শ্বাস
তোমার আমার প্রিয় স্বাধীনতা।
বাংলার এক একটি বর্ণ-রক্তস্নাত
ভাষার তরে প্রাণ কবে কে দিয়েছে বলতো?
২১/০২/২০১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

