যেন নিকষ আঁধার,-আলোহীন রাত?
খবরের শিরোনামে জবাইকৃত লাশ।অপ্রত্যাশিত
মৃত্যুর মিছিল।কিসের বারতা?
ঝড়ো হাওয়া- আড্ডায় আর
আলোচনায়।সরষের মাঝে ছানা যে মামদো ভূতের।
বাজাও ঢোল,ঝাঁঝর-কাঁসা
ধর্ম নয় গুপ্তহত্যায় মিশে রয় কৌশলী খেলা।
খেলারাম খেলে শুধু,ক্ষমতায় দল
দুই হাতে লুটো টাকা;সময়ে?-পালাবদল।
বেচো নীতি,বেচে দাও তোমাকে,বেচে দাও দেশকে
খাল কাটো,আনো কুমীর এই মাটিতে।
শ্বাপদ যারা আছে অদৃশ্য হয়ে,
তোমার-আমার মাঝে
ধর্ম,উগ্রপন্থার নেশায় বুঁদ হয়ে।
নিঃশব্দ হত্যাকারী;ঠগী-রয় সমাজে মিশে।
শোন গল্প -ওই নরকের
দরজায় ছিলনাতো কোন প্রহরী?প্রশ্নের
জবাবে,যমরাজ দেয় অট্টহাসি;
পালাবে?-কেমন করে?-ওরা তো বাঙালি।
একজন যদি চায় পালাতে,এই নরক হতে
শতহস্ত দেবে টান তার দু’পা ধরে।
গল্প নয়।রীতি এক এই অভাগা দেশের।
তাই পোড়া-পুড়ি শেষে শোন জবাইয়ের পদধ্বনি।
ঘর পোড়ে অভিশাপের আগুনে
আর আলু পোড়ায় সেই উত্তাপে
নীতিহীন ,স্বার্থপর,বাটপার সুশীলের দল।
ক্ষমতায়?-নব্য ধনীদের দল!
নীরবে,নিঃশব্দে দেশত্যাগী যারা
শিকড়হীন,তাদের নেই ডাল পালা।
সংখ্যালঘু কোন শব্দ নয়- এক আপেক্ষিক তত্ত্ব।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



