somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভানুর ওপার যাত্রা (প্রথম পর্ব)

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মধুবালা ছানার ন্যাকড়া ধুতে ব্যাস্ত ঘাটে।তার দুই মেয়ে চানু আর ভানু নদীতে খুব দাপাদাপি করছে।মধুবালা ওদের বেশীক্ষণ নদীতে স্নান করতে নিষেধ করে।বলে, বর্ষার নতুন জল,জ্বর আসবে।কে শোনে কার কথা।দু’বোন’ঝাঁপাঝঁপি করতেই থাকে।মধুবালা কাজ শেষে চলে যেতে যেতে বলে-স্নান শেষ করে তোড়া তাড়াতাড়ি বাড়ি আয়।আজ হাটবার ,তোদের বাবা হাট করতে যাবে।মা চলে যাবার পর ভানু লক্ষ্য করে ঘাটে মাছ কিলবিল করছে।
-দিদি মাছ ধরবি?ভানু চানুকে বলে।
-মা মারবে।চানু বলে।
-আরে চলনা দিদি,মাছ ধরি চল।কত মাছ।
দুইবোন কাপড় দিয়ে মাছ ধরতে শুরু করে।সন্তোষ ঘাটে এসে দেখে তার দুইবোন মাছ ধরছে।
-চানু স্নান শেষ হয়নি?আর কতক্ষণ?মা যেতে বললো।সন্তোষ তার ছোট দুইবোনকে ডাকতে এসেছে।
সন্তোষ খেয়াল করে ডুব পেরে পেরে ভানুর দুইচোখ লাল হয়ে গিয়েছে।ওর এই বোনটি খুব ডানপিটে।ভয়ডর একদম কম।দেশে গণ্ডগোল শুরু হয়েছে।স্কুল বন্ধ।সারাদিন পাড়ার ভেতর টো টো করে ঘুরে বেড়ায়।
-দাদা,কতগুলো পুঁটি মাছ ধরেছি।ভানু সন্তোষকে বলে।
সন্তোষ তাকিয়ে দেখে মাছ ধরে দুইবোন হাড়ি ভরে ফেলেছে।

মধুবালা মাছ দেখে তেলেবেগুনে জ্বলে ওঠে।কঞ্চি নিয়ে ত্যাড়ে আসে ।ভানু দৌড়ে বাবার পিছনে গিয়ে লুকায়।
-তোদের বাবা এখন হাটে যাবে আর তোড়া আমার কাজ বাড়িয়ে দিচ্ছিস।ভানু রাগে গজ গজ করতে করতে মাছগুলো নিয়ে বাঁশ ঝাড়ের মধ্যে ফেলে দিয়ে আসে।

-ওতোগুলো মাছ ফেলে দিয়ে আসলো?দিদাকে প্রশ্ন করে সুস্মিতা।
-হ্যাঁ। ভানু উত্তর করে।
-তোমাদের সময় নদীতে অনেক মাছ পাওয়া যেতো বুঝি।
অল্প আলোয় নাতনীর মুখটা দেখে নেয় ভানু।চুলে বিলি কেটে দেয়।
-আমাদের সময় নদীতে অনেক মাছ পাওয়া যেতো।তোড়া আর কোথ্থেকে এগুলি জানবি।ওই নদীই কত শুকিয়ে গিয়েছে।এখন নাকি জাল ফেললেও বেশী মাছ উঠেনা।
-দিদা,এখন নদীতে বেশী মাছ পাওয়া যায়না কেন?
-জানিনা।
-তারপর বলো বুড়ো দিদা কি করলো?
প্রতি রাতে নাতনীকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হয় ভানুর।
-তারপর আরকি।বাবা দোকান সাজিয়ে নিল মোষের গাড়িতে, হাট করতে যাবে বলে।আমরা ভাত খেয়ে উপরে গেলাম শুতে।
-তোমরা দুপুরে ঘুমাতে?
-না,উপরে গিয়ে লুডু খেলতাম।
গল্প করতে করতে ভানু খেয়াল করে নাতনী ঘুমিয়ে পড়েছে।চাদরটা টেনে দেয়।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×