আলতো করে চুমু এঁকে দিই তোমার কপালে
অন্য এক দৃস্টি তোমার দুই নয়ন জুড়ে
অপলক রইলে চেয়ে আমার পানে
তুমি কি আমার ভালবাসা হবে
রাখবে তোমার হাত আমার এ হাতে
তোমায় আমি ডাকবো প্রেয়সী বলে,যদি তুমি অনুমতি দাও আমাকে
তুমি কি আমার ভালবাসা হবে
তবে চল এই জীবনের নন্দনধূসর পথে
তোমার জন্যে গড়েছি স্বর্গ আমার হৃদয় মাঝে
এসো আমার হৃদয়ে
আলতো করে চুমু দিলাম তোমার কপালে
স্বপ্নরাজ্য পেরিয়ে চল যাই স্বপ্নের পৃথিবীতে
তুমি কি আমার ভালবাসা হবে?
২৭/০১/২০১৭
ময়মনসিংহ
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



