সব কথাই মুখে বলতে হয়
কেন? আমার দু'নয়নের নীরব ভাষা
তোমার পাশে আমার নীরব উপস্থিতি
সে কি কোন ভাষা নয়?
জীবনের সব সত্যি আমরা জেনেছি
জানা যায়
জন্ম থেকে মৃত্যু অবধি কত না ভালবাসা আমাদের ঘিরে রাখে
কত প্রেমফুল ফুটে
আবার ঝরেও যায়।
আমাকে বলতে হবে,তোমায় আমি ভালবাসি,যদি না বলি
তুমি বুঝবে না?
তুমি বুঝবে না কত প্রেম,কত ভালবাসা তোমায় ঘিরে আছে এই পৃথিবী মাঝে?
আমি হয়তো কোন বিশেষ দিনে একগুচ্ছ গোলাপ উপহার দেবোনা
তবে,তোমার পাশে থাকবো
আর আমৃত্যু আমার হৃদয়ের প্রতিটি বিন্দুতে
লেখা রইবে - তোমাকে ভালবাসি,ভালবাসি হে আমার প্রিয়তমা।
২৯/০১/২০১৬
ম
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



