ওই যে নদী নীরবে বয়ে যায়
সে কি জানতে চায় কেন সে ধায়
সাগরের পানে
সাগর কি তারে ভালবাসে?
ওই যে হাওয়া,বসন্তের
বয়ে যায় নবকচিপত্র স্পর্শ করে
কেন সে স্পর্শ করে নবকচিপত্র
বাতাসেরও কি আছে সাধ পত্রকে ভালবাসার?
তারাকে কেন ধারণ করে রাতের আকাশ
কেন চাঁদ জ্যোস্না বিলিয়ে দেয় মাটির পৃথিবীকে
ভালবেসে?
আমি কেন ভালবাসি তোমাকে,শুধু তোমাকে!
৩০/০১/২০১৭
ময়মনসিংহ
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



