
তোমরা দাবী করছো ভাল কবিতা ; কবিতা না পড়েই ।
আজকাল ইট-পাথরের বনে কাকও দুঃষ্প্রাপ্য , তবে কবি পাওয়া যায় বলে শুনেছি
জানিনা কাক প্রসঙ্গে , কবিকে কেন টেনে আনা হলো , হয়তো কবিগণ বিবেকের
জঞ্জাল পরিস্কার করেন বলে ।
এই শহরে কাকের সংখ্যা ক্রমহ্রাসমান , যদিও পরিসংখ্যনগত কোন উপাত্ত নেই আমার কাছে
তাই শহুরে জঞ্জাল খেয়ে পরিস্কার করবে কেউ , এমন কাওকে পেলামনা এখানে।
একটি দাঁড়কাক বসেছিল একটি বৃক্ষশাখে
তাদের ভালোবাসার কোন বিনিময় মূল্য দাবী করেনি কেউ , - কাক অথবা বৃক্ষ।
তোমরা দাবী করছো ভাল কবিতা ; কবিতা না পড়েই ।
২৮/০২/২০১৭
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


