
যাত্রাপথে,-বন্ধুর এই পথের মাঝে,
কিছুটা সময় তুলে রাখি আমাদের জন্যে।
দীর্ঘ এক রাত পারি দিলাম দু’জনে
শংকার প্রহর।অজানা অচেনা পথ পারি দিতে হবে দু ‘জনের
ভয় পেয়োনা প্রিয়তমা আমার,
এসো চুমু এঁকে দেই তোমার কপালে-
উষ্ণ এক চুম্বন,-ভালবাসার প্রতীক হিসাবে
যেন বিশ্বাসের দরজায় আমাদের জন্য অপেক্ষারত আস্থা,-ভালবাসার।
“আস্থা রেখো নিজের উপর
আস্থা রেখো আমার উপর
আস্থা রেখো আমাদের ভালবাসার উপর”।
ঊষর এই পথমাঝে চলার পথে
শক্ত করে ধরে রাখি আমরা দু’জন দু’জনকে।
৩১/০৩/২০১৭
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



