
আমার দুই চোখের আলো নিভে যাওয়ার আগে
আমি তোমার হাসিময় মুখটি দেখে যেতে চাই
যেভাবে একটি তারা চেয়ে দেখে পৃথিবীকে
ঠিক সেই ভাবে।
আমার শরীরের সক্ষমতা হারিয়ে যাওয়ার আগে
আমি তোমাকে স্পর্শ করতে চাই
যেভাবে শিশির বিন্দু স্পর্শ করে গোলাপের পাপড়িকে
ঠিক সেই ভাবে।
আমি বধির হয়ে যাওয়ার আগে
আমাদের দু’জনের হৃৎস্পন্দন শুনে যেতে চাই
শুনে যেতে চাই।
আমার মুখের ভাষা হারিয়ে যাওয়ার আগে
আমি বলে যেতে চাই
আমি ভালবাসি তোমাকে,-প্রিয়তমা আমার।
প্রিয়তমা ,চিতার আগুনের সাথে বাতাসের কি কথা তুমি যদি শোন কান পেতে
তবে শুনবে আমাদের ভালবাসার কথা।
০১/০৪/২০১৭
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



