
আমার কাছে তোমার ভালবাসা নীল আকাশের বুকে এক ঝাঁক বলাকার উড়ে চলা।
আমার কাছে তোমার ভালবাসা সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা।
আমার কাছে তোমার ভালবাসা মরুর বুকে জলের ধারা।
আমার কাছে তোমার ভালবাসা হাস্নাহেনার মিষ্টি সুবাস।
আমার কাছে তোমার ভালবাসা রণাঙ্গনের দৃঢ় বিশ্বাস।
আমার কাছে তোমার ভালবাসা নদীর মাঝে নাইতে নামা।
আমার কাছে তোমার ভালবাসা সব হারানোর উৎকন্ঠা।
আমার কাছে তোমার ভালবাসা শুধুই নিঃস্বার্থ ভালবাসা।
০২/০৪/২০১৭
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



