
কল্পিত কিছু সময়,- শুধুই তোমার জন্যে
তোমার কাছে শুনি ভালবাসার কথা
আমাদের কথা
চোখ মেলে চাই আঁধার গ্রাস করে বাস্তবতাকে।
কল্পিত কিছু সময়,- তোমার জন্যে রেখে দেই
সুখানুভূতি গ্রাস করে আমার বাস্তবতাকে
জ্যোসনায় ঢল ঢল রাতে প্রগাঢ় চুম্বনে।
কল্পিত কিছু সময়,- একান্তই তোমার জন্যে সাজিয়ে রাখি
আমার মনকুঠুরির গোপন স্থানে
হৃদয়ের গহীন গোপন স্থানে।
০৮/০৪/২০১৭
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




