
জানো কি আমি অনেক যতনে রেখেছি তোমার হৃদয়
আমি অনেক যতনে বয়ে নিয়ে চলেছি তোমায়
ঝিনুকের মাঝে জন্ম নেয় যে মুক্ত,সে কি খুব আয়েসে?
মুক্ত জন্মকালে তিল তিল করে কষ্ট বয়ে বেড়ায় ঝিনুক
(আমি কি কষ্ট ফেরি করছি না?-ভালবাসার?)
জানো কি আমি অনেক যতনে রেখেছি তোমার হৃদয়
(অবশ্যই আমার অন্তরে
সুনীল আকাশ আমি পুড়ে রেখেছি আমার হৃদয়ে,-শুধু তোমার জন্যে)
১৯/০৪/২০১৭
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





