
কাজ গুলি সব একত্রিত হয়
আর জাবর কাটে,যেমন জাবর কাটে, তপ্ত দুপুরে
মাঠে বেঁধে রাখা ওই গাভী,- উদাস দৃস্টিতে।
সকল ব্যর্থতা শ্লোগান দিতে দিতে জড় হয় রক্ত নালীতে
আর তখনই মাপক যন্ত্রের কাঁটা পাগলের মতো ঘুরে বি পি মেশিনে।
আমার মন বলে সবাই ভালবাসুক আমাকে।
আকাশ জুড়ে পূর্ণ শশী,কয়জনে তাকিয়ে দেখে।
কাজগুলি বদলে যায়,পরিণত হয় সাগরের ঢেউয়ে
আছড়ে পড়ে চাপের পদতলে।
“দোয়ানো দুধ ফিরে যায় গাভীর বাঁটে”।
২৩/০৪/২০১৭
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



