বিক্ষোভ
কবির হাতের কলম প্রতিবাদ জানায়
প্রতিবাদ করে সাহিত্যিকের চিন্তা-চেতনা
অক্ষর যত ছিল পত্রিকার পাতায় পাতায় ,তারাও প্রতিবাদে নেমে যায়
প্রতিবাদ করে ধর্ম গ্রন্থের প্রতিটি পাতা
প্রতিবাদ করে পুরোহিতের গায়ের নামাবলী,টিকি
প্রতিবাদ করে মোল্লার মাথার টুপি,দাঁড়ি
তারা বলে তোমরা আমাদের অপব্যবহার করোনা।
শিক্ষকের নীতি,সুশীলের সুশীলতা মিছিলের পর সমাবেশে একত্রিত হয়
দাবী জানায়-আজকের পর আর কোন ব্যবসা হবেনা তাদের দিয়ে।
মৌসুম
হ্যাঁ তারা চিত্রকল্প তৈরি করেছে
আর তা সুন্দর ভাবে পরিবেশন করে চলেছে
আমাদের দীর্ঘ দিনের ক্ষুধার্ত মস্তিষ্কের কাছে
আর আমরা সাগ্রহে তা গিলছি,যেন কোন দুর্ভিক্ষ কবলিত দেশের নাগরিক।
আর কতদূর নির্বাচন?( জনগণের দ্বারা নির্বাচিত সরকার!)
আমাদের দৃস্টি সীমায় চলে এসেছে নির্বাচন
পত্রিকার পাতাগুলি রাতের বেশ্যার মত নিজেদের সাজিয়ে নিচ্ছে চটকদার খবরে
বাটপার সুশীল সমাজ ঘুম থেকে উঠে হাই তুলছে, ভাবছে কিভাবে সাজাবে লেখাকে
টাকার স্রোত ধাবিত হতে শুরু করেছে পত্রিকার কালো অক্ষর লক্ষ্য করে।
আমাদের দীর্ঘ দিনের উপোসী মস্তিষ্ক পুরোপুরি প্রস্তুত খবর গ্রহণ করতে
বহুল আলোচিত,বহুল প্রচারিত পত্রিকার সম্পাদক নিজেকে তৈরি করছে
কত দামে বিক্রিয় করা যায় প্রতিটি মুখরোচকবারবণিতা সংবাদকে।
হ্যাঁ,সামনে ব্যবসার মৌসুম,খবর বিক্রয়ের দুর্দান্ত মৌসুম।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



