
আমি প্রতিবাদের জন্যে আসিনি সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে
আমি শুধু দেখতে এসেছি প্রতিবাদের ধরণ
আর আধুনিক পুঁজিবাদে নিমজ্জিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের।
বৈদ্যুতিক আলো চমকাচ্ছে ,-শিশির বিন্দুতে নয়,তাদের শরীর হতে নেমে আসা ঘামের উপর
আমি সেই সৌন্দর্য দেখছি বসে বসে
যেমন ভাবে কোন প্রেমিক বাগানে ফুটে থাকা গোলাপ ফুলকে দেখে ,তেমন ভাবে।
আমার স্মৃতিতে উঁকি মারে পাঁচই মে এর কথা,শ্বেতরঙ্গা পাঞ্জাবী আর দাঁড়ি টুপির সুনামীরকথা
আর সেইদিন পুঁজিবাদী মধ্যবিত্ত এই মন পুলকিত হয়েছিল ক্ষণে ক্ষণে
আমি আমার সমস্ত নিরাপত্তা সরকারের উপর ন্যাস্ত করে
টিভির সামনে বসে উত্তেজনাবিলাসে নিমজ্জিত ছিলাম,
আজ আমি আধুনিক মধ্যবিত্তের প্রতিবাদবিলাসে সামিল হয়েছি।
শক্তির কোন ক্ষয় নেই,কোন ধ্বংস নেই,শুধু এক রুপ হতে অন্যরুপে রুপান্তরিত হয়
তাই হয়তো একাত্তরের প্রতিবাদী মধ্যবিত্ত বদলে গিয়েছে
তাই হয়তো মধ্যবিত্ত শ্রেণী কৃষকের সাথে সেলফি তোলে
তাই হয়তো মিছিলের অগ্রভাগে গিয়ে সেলফি তোলে
প্রতিবাদ কখন যে ছবিরোগে পরিণত হলো জানাই হলোনা।
শাড়ীপড়া জাস্টিসিয়া চমৎকার এক ভাস্কর্য
আমি ভাস্কর্য বলবোনা,বলবো রাজনীতির দাবা খেলায় ঘোড়ার চাল
এক চালে কত কিছু যে অপসারিত হচ্ছে,তা একমাত্র ঈশ্বর জানে।
শ্বেতপাঞ্জাবী আর টুপিদাঁড়ির বিস্ফোরণের কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি।
26/05/2017
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




