
১
ভাই মাঝি, জানো কি,চেনো কি ,আছে যত নৌকার অভিযাত্রী
লোক হাসিওনা আর,বলোনা তারা সবাই অর্থের সাক্ষাৎ প্রার্থী ।
আজ কেন কাউয়া বলছো ওদের
বৈঠা তোমার হাতে,মালিকও নৌকার
এখন যারা রঙ বদলায় ,বলছো তুমি ওরা সবাই গিরগিটি।
২
নেতা যখন আক্রান্ত ছবি তোলা রোগে,কী তার পথ্য
কত ডাক্তার কত কবিরাজ,আর এলো বদ্য
সারেনাতো অসুখ আর ,ঘুম নেই নয়নে তার।
শেষ হলো প্রহর,শেষ হলো বাসর
নির্বাচনের মাঠে দেখো যত চোর আর চামারের আদিখেত্য।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



