
ভালোবাস যদি তবে কেন অভিমান
লোক মুখে শুনে কেন করো বিচার আমার
বারে বারে দাও আঘাত আমায়
সাথী আমার, অভিমান রেখোনা আর
রটোনা যা রটুক,লোকে যা বলে বলুক।
সাতটি তারা আকাশে,আর দূর হতে ধ্রুবতারা দেখছে তোমায়
তত্ত্ব কথা বলছি না গো,বলছি না বানিয়ে কোন কথা।
কালা কি বিপদে পড়েছিল আমার মতন
হঠাৎ করে আঁধার কেন তোমার ওই বদন
নন্দন কাননে অপেক্ষায় আমাদের ভালবাসার প্রহর।
৩০/০৫/২০১৭
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ রাত ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



